editor
প্রকাশিত: 5:02 PM, January 29, 2022

কুয়াশা ও কনকনে শীতে কাবু শ্রমজীবীরা
কমলগঞ্জ (মৌলভীবাজার)প্রতিনিধি:
টানা দুদিন হালকা বৃষ্টি দেওয়ার পর এবার মৌলভীবাজারের কমলগঞ্জে ও শ্রীমঙ্গলে হাড় কাঁপানো শীত পড়েছে। পুরো জেলাজুড়ে চলছে মৃদু শৈত্য প্রবাহ। শীতে অস্থির হয়ে পড়েছে নিন্ম আয়ের মানুষগুলো। কুয়াশা ও কনকনে শীতে জীবন যুদ্ধে নেমে এসেছে স্থবিরতা। কাজের গতি টেনে ধরেছে লাগামহীন ঠান্ডায়। ছিন্নমুল ও খেটে খাওয়া মানুষজন পড়েছেন বেশ বিপাকে। এদিকে, শিশু ও বয়স্কদের ঠান্ডাজনিত রোগে বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ভর্তির খবর পাওয়া গেছে।
প্রচন্ড ঠান্ডায় কমলগঞ্জ ও শ্রীমঙ্গলের চা শ্রমিকসহ স্বল্প আয়ের মানুষগুলোর জন্য বিপদ হয়ে দাঁড়িয়েছে। শ্রীমঙ্গল আবহাওয়া অফিস বলছে, চলমান এই শৈত্যপ্রবাহ আগামী আরো কয়েকদিন স্থায়ী হতে পারে।
শ্রীমঙ্গল আবহাওয়া সহকারী মো. মুজিবুর রহমান জানান, শনিবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭.৪ ডিগ্রি সেলসিয়াস। তিনি আরো জানান, উপ-মহাদেশীয় উচ্চ চাপ বলয়ের বর্ধিতাংশটি পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন অঞ্চলে অবস্থান করছে। আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। এই অবস্থায় আগামী আরো ২/৩ দিন পর্যন্ত তাপমাত্রা এরকমই থাকতে পারে।’
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, ‘হাসপাতালে চিকিৎসা নিতে যারা আসছে তাদের মাঝে ঠান্ডা জনিত রোগীর সংখ্যা একটু বেশি। এজন্য শিশু ডাক্তার ও প্রয়োজনীয় ঔষুধের পর্যাপ্ত মজুদ রাখা হয়েছে। তবে ঠাণ্ডা জনিত সমস্যা নিয়ে যারা আসছে তাদের যথাযথ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।’
2 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
7 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
8 স্টাফ রিপোর্টার: 6 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে
8 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
6 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। 6 সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ
7 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 3 শুক্রবার (২১
5 আবহমান বাংলার ষড়ঋতুর তৃতীয় ঋতু শরৎ। এই শরৎকালকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন ছাতক শাখার মুক্তাক্ষর।ব্যবস্থাপনায় ছিল
1 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল সিলেট জেলার নেতৃবৃন্দ। শুক্রবার (২১ আগস্ট)