editor
প্রকাশিত: 5:29 PM, January 29, 2022

বর্তমান সরকার শিক্ষা প্রতিষ্ঠানে শিশুবান্ধব পরিবেশ নিশ্চিত করেছে: এমপি হাবিব
দক্ষিণ সুরমা প্রতিনিধি
সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকার শিক্ষার উন্নয়নে প্রয়োজিত সব ধরণের প্রদক্ষেপ গ্রহণ করেছে। শিশুরা যাতে স্বাচ্ছন্দে লেখাপড়া করতে পারে তার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিশুবান্ধব পরিবেশ নিশ্চিত করা হয়েছে।
তিনি শনিবার (২৯ জানুয়ারি) দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের বাগরখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিইডিপি ৪ এর আওতায় প্রায় ২৪ লাখ টাকা ব্যয়ে সীমানা প্রাচির ও গেইট নির্মাণের শুভ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইফুল ইসলাম, সিলেট জেলা আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা সস্পাদক ও জেলা পরিষদ সদস্য মতিউর রহমান মতি, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহি উদ্দিন আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা প্রকৌশলী আফসার আহমদ, লালাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মুহিত আহমদ, লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোয়াজ্জিদুল হক তুহিন, মিডল্যান্ড যুবলীগের সাধারণ সম্পাদক হেলাল আহমদ, গৌরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম নুরু, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, সাবেক জেলা ছাত্রলীগ নেতা লায়েক আহমদ জিকু, লালাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দীন রাসেল প্রমুখ।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বাঘরখালা জামে মসজিদের ইমাম মাওলানা ফারুক গণি। এর আগে সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবকে ফুল দিয়ে বরণ করেন বাগরখলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রইছ আলী, প্রধান শিক্ষক নারগিস কাওছার সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন