editor

প্রকাশিত: 8:13 PM, January 29, 2022

গোলাপগঞ্জে সন্ত্রাসী হামলায় প্রবাসী নেতৃবৃন্দসহ ৮ জন আহত

গোলাপগঞ্জে সন্ত্রাসী হামলায় প্রবাসী নেতৃবৃন্দসহ ৮ জন আহত

গোলাপগঞ্জে সন্ত্রাসী হামলায় প্রবাসী নেতৃবৃন্দসহ ৮ জন আহত

ডেস্ক রিপোর্ট
সিলেটের গোলাপগঞ্জে সন্ত্রাসী হামলায় প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দসহ ৮ জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলার বাগিরঘাট গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
বাগিরঘাট গ্রামবাসী শনিবার সকালে স্থানীয় প্রবাসী নেতৃবৃন্দের সম্মানে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। এতে বাঁধা হয়ে দাঁড়ায় একই গ্রামের আবুল ও শরফসহ কথিত একটি সন্ত্রাসী চক্র। তারা থানা পুলিশের কাছে মিথ্যা ও বিভ্রান্তিকর অভিযোগ দিলে আইনশৃংখলা বাহিনী শান্তি রক্ষার্থে অনুষ্ঠান বন্ধ করে দেয়। আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে গ্রামবাসী অনুষ্ঠান বন্ধ করে দেন। পরে আমন্ত্রিত প্রবাসী নেতৃবৃন্দ ও গ্রামবাসী মিথ্যা অভিযোগের বিষয়টি আবুলের পিতাকে অবগত করতে তাদের বাড়িতে যান। এতে আরো ক্ষুব্দ হয়ে ওঠে আবুল ও তার সমযোগীরা। আবুল তার সহযোগী শরফ, দুলাল,অলি ও মননের নেতৃত্বে একদল ‘সন্ত্রাসী’ দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে বাড়ির সামনে রাস্তায় ওঁৎ পেতে বসে থাকে। প্রবাসী নেতৃবৃন্দসহ গ্রামের মুরব্বিরা বাড়ি থেকে বের হলেই আবুল ও তার সহযোগীরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় প্রবাসীসহ ৮ জন আহত হয়েছেন। গুরুতর অবস্থায় আহত ৫ জনকে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান- পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ইউএনও ও ম্যাজিষ্ট্রেট ঘটনাস্থলে রয়েছেন।
ঘটনায় এখনো কোন মামলা হয়নি বলেও জানান তিনি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক