editor

প্রকাশিত: 10:14 PM, January 29, 2022

বিয়ানীবাজার ১০নং মুড়িয়া ইউনিয়ন বিএনপির কাউন্সিল সম্পন্ন

বিয়ানীবাজার ১০নং মুড়িয়া ইউনিয়ন বিএনপির কাউন্সিল সম্পন্ন

বিয়ানীবাজার ১০নং মুড়িয়া ইউনিয়ন বিএনপির কাউন্সিল সম্পন্ন

সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার ১০নং মুড়িয়া ইউনিয়ন বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে স্থানীয় মুড়িয়া বাজার সংলগ্ন এলাকায় উক্ত কাউন্সিল অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির আহ্বায়ক দেলওয়ার হোসেন মুক্তার সভাপতিত্বে ও বিয়ানীবাজার উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল করিম তাজুলের পরিচালনায় অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সহ-সভাপতি আশিক উদ্দিন চৌধুরী। কাউন্সিলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান। কাউন্সিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেম।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে দেলওয়ার হোসেন মুক্তাকে সভাপতি, আব্দুল ওয়াহিদ এনুকে সাধারণ সম্পাদক ও আব্দুল বাছিত মেম্বারকে সাংগঠনিক সম্পাদক করে ১০নং মুড়িয়া ইউনিয়ন বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়।
বিএনপি নেতা রফিকুল ইসলামের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সূচীত কাউন্সিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অহিদ আহমদ তালুকদার, এডভোকেট আহমদ রেজা, আক্তার খান জাহেদ, আতাউর রহমান, জামিল আহমদ, বিএনপি নেতা শামীম আহমদ ও মাহবুব আহমদ প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে আশিক উদ্দিন চৌধুরী বলেন, ক্ষুদ্র ব্যক্তিস্বার্থ পরিহার করে দেশ জাতি ও দলের কথা চিন্তা করতে হবে। সকল ভেদাভেদ ভুলে তৃনমূল বিএনপিকে সুসংগঠিত করতে কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। এর মাধ্যমে নতুন নেতৃত্ব তৈরীর পাশাপাশি ত্যাগী ও দলের জন্য নিবেদিতপ্রাণ নেতাকর্মীরা পদ পদবীতে আসছে। এটা দলের জন্য বড় প্রাপ্তি। সকল পর্যায়ে দলের কার্যক্রম শক্তিশালী ও সুসংগহত করতে শহীদ জিয়ার সৈনিকদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক