editor
প্রকাশিত: 2:13 PM, January 30, 2022
ডেস্ক রিপোর্ট :: ভূমি জবরদখলের আশঙ্কায় করা সাধারণ ডায়েরীর (জিডি নং-১৪০৫) করেছিলেন শাহপরান (রহ.) থানাধীন গোলাপবাগ এলাকার তাহুর আহমদ শিব্বির ও আব্দুল মুকিত রমজান।
গত বুধবার (২৬ জানুয়ারি) শাহপরান থানায় হাজির হয়ে দাখিলকৃত সাধারণ ডায়েরীতে উল্লেখ করেন, উক্ত থানাধীন সাদিপুর মৌজার ২য় খন্ড, জেএল-৯৮ এর ৪৬ এসএ খতিয়ানের অন্তভূক্ত নামজারি-৪৩২৯, এসএ ১৫২৭ দাগের ১৫ শতক ভূমির দখলদার তারা। এই ভূমির ভোগ দখল করে আসছেন। তাদের মালিকানা ভূমি নিতে বিআইডিসি এলাকার শিপলু, ফরহাদসহ অজ্ঞাত ৩/৪ জন জবর দখলের চেষ্টায় হুমকি-দামকি দেন। তারা মাটি ভরাট করতে গেলে শ্রমিকদের বিভিন্নভাবে হুমকী দেয়। সাধারণ ডায়েরীর তদন্তের দায়িত্ব পান থানার এসআই ইবায়দুল্লাহ। তিনি জিডির তদন্ত করতে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পান। প্রমাণ হিসেবে ছবিও তুলে আনেন।
কিন্তু রহস্যজনক কারণে উল্টো ভূমির মালিকের বিরুদ্ধে একটি উগ্রবাদি সংগঠনের নেতা ইকবাল হোসেনকে বাদি করে চাঁদাবাজি মামলা (নং-২৯(০১’২২) দায়ের করা হয়। অথচ ইকবাল হোসেন ওই ভূমির মালিক নয়। দক্ষিণ সুরমার তুড়ুকখলার শফিকুল হক চৌধুরীর ছেলে যুক্তরাজ্য প্রবাসী কামাল চৌধুরী ও তার স্ত্রী স্বপ্না চৌধুরীর ভূমির মালিক দাবিদার বানিয়ে তাদের পক্ষে দেখাশোনা করেন বলে এজাহারে উল্লেখ করেন ইকবাল। তিনি এজাহারে আরও বলেন, মাটি ভরাটে ঠিকাদার শিপলু আহমদ ও দেয়াল নির্মাণে নিয়োজিত ঠিকাদার ফরহাদকে কাজ বন্ধে নাকি ১০ লাখ টাকা দাবি করেছেন অভিযুক্তরা। অথচ চাঁদাবাজি মামলায় যাদের ঠিকাদার বলা হয়েছে, তাদের কোনো প্রতিষ্ঠান নেই।
জানা গেছে, শিপলু ও ফরহাদ ছাত্রদলের কুখ্যাত সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় সংশ্লিষ্ট থানায় একাধিক মামলা রয়েছে। ভূমির দখলে ও মামলায় সাক্ষি হিসেবে তাদেরকেই ব্যবহার করেছেন বাদি। সূত্র জানায়, শুক্রবার ও শনিবার সকাল পর্যন্ত অভিযোগকারী ইকবাল হোসেন ও সাক্ষিদের নিয়ে নগরের সুবহানীঘাটে বিএনপি নেতার মালিকানাধীন ট্রান্সপোর্ট অফিসে বৈঠক শেষে পরিকল্পিতভাবে ভূমির মালিকদের বিরুদ্ধে সাজানো চাঁদাবাজি মামলার সিদ্ধান্ত হয়। সে মোতাবেক তড়িৎ গতিতে দুপুরেই থানায় চাঁদাবাজি মামলা রেকর্ড করা হয়। ওই মামলায় জিডি দায়েরকারী আব্দুল মুকিত রমজান ও তাহুর আহমদ শিব্বির এবং জিপির দুই সাক্ষি আজিম উদ্দিন রাজু ও পিন্টুকে আসামি করা হয়। তাছাড়া ওই স্থানে ১৫ শতক জায়গা থাকলেও ইকবাল হোসেন এজাহারে উল্লেখ করেন একই খতিয়ানের সাইল রকম ভূমি সাড়ে ৭ শতক। আর ভূমি উল্লেখ করেন সাইল রকম। অথচ জায়গাটির রকম ভিটভূমি।
খোঁজ নিয়ে জানা যায়, ভূমির মালিক আব্দুল মুকিত রমজানের পূর্ব পুরুষ নুরবক্স ১৯৬১ সালে খরিদা সূত্রে ওই ভূমির মালিক। তারপর ১৯৬৯ সালে উত্তরাধিকারে মালিক হন রিয়াজ বক্স। এরপর রিয়াজ বক্সের নাতি হিসেবে আব্দুল মুকিত রমজান মৌরসী হিসেবে ৮ শতক ভূমির মালিক এবং অন্য অংশ ৭ শতকের মালিক তাহুর আহমদ শিব্বির। তাছাড়া গত কয়েক বছর আগে রিয়াজ বক্সের নামে এসি ল্যান্ডের তদন্তের পর ওই ভূমির নামজারি হয়। উক্ত জায়গাতে কাজ করানোর জন্য ইট-বালি ও মাটি ভরাটের উদ্যোগ নেন ভূমির মূল মালিকদ্বয়। তাদের নিজস্ব সাইনবোর্ড টানানো ভূমিতে ইট-বালি রাখা ছিল। জিডির তদন্তে গিয়ে এর সত্যতাও পান থানার এসআই ইবায়দুল্লাহ। তিনি স্থির ও ভিডিও ধারণ করে নিয়ে আসেন। এরপর একই স্থানে চাঁদাবাজি মামলার সাক্ষিরা ইটের উপর ইট-বালুর উপর আরও মালামাল ফেলে ভিডিওচিত্র ধারণ করে নিয়ে আসে। জিডির দায়েরকারীর আইনজীবীকে সত্যতা প্রমাণের বিষয়টিও নিশ্চিত করেছিলেন তদন্তকারী পুলিশ কর্মকর্তা।
এদিকে, পুলিশের বেধে দেওয়া নির্ধারিত ২৭ জানুয়ারি সন্ধ্যা ৭টায় কাগজাদি নিয়ে থানায় হাজির হন জিডি দাখিলকারী আব্দুল মুকিত রমজান। তিনি দরখাস্ত আকারে ভূমির দালিলিক তথ্যপ্রমাণ দাখিল করতে চাইলে কিন্তু তাদের কাগজাদি থানায় আমলে নিয়ে ফিরিয়ে দেন। ওই দরখাস্তে উল্লেখ করা হয়েছিল, ইকবাল হোসেন ভূমির মালিক কিংবা আইনসম্মত প্রতিনিধি নয়। অথচ তাকেই মামলার বাদি দেখানো হয়েছে। এরপর রাতারাতি ঘটনাটি উল্টে যায়। চাঁদাবাজি মামলায় অভিযুক্তদের কাগজ দেখাতে বলে নগরের শিবগঞ্জে ডেকে নিয়ে তাদের মামলায় গ্রেফতার দেখায় পুলিশ।
এ বিষয়ে জিডির তদন্ত কর্মকর্তা এসআই ইবায়দুল্লাহ বলেন, জিডির তদন্তে করেছি ঠিকই। তবে মামলার সুবাদে তাদের গ্রেফতার করা হয়েছে।
এ ব্যাপারে শাহপরান (র.) থানার ভারপ্রাপ্ত (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, আমরা প্রাথমিক সত্যতার ভিত্তিতে মামলা নিয়েছি। আরো গভীরে গিয়ে তদন্ত করবো। যদি কেউ জড়িত না থাকে, তাহলে মুক্তি পাবে। বরং পাল্টা ব্যবস্থা নেওয়া হবে।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়