editor
প্রকাশিত: 11:41 PM, January 30, 2022

চাচার মৃত্যুর শোকে কাঁদতে কাঁদতে মারা গেলেন ভাতিজিও
বড়লেখা প্রতিনিধি
হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন চাচা। চাচার মৃত্যুর শোক সইতে পারেননি ভাতিজি। তিনিও কাঁদতে কাঁদতে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন।
হৃদয়স্পর্শী এই ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউপির কাঠালতলী গ্রামে। চাচা-ভাতিজির মৃত্যুতে পরিবারের পাশাপাশি গোটা এলাকায় শোকের ছায়া নেমেছে।
রবিবার বাদ যোহর জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
স্থানীয় সূ্ত্ের জানা গেছে, উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউপির কাঠালতলী গ্রামের বাসিন্দা হানিফ উদ্দিন (৭০) দীর্ঘদিন ধরে হৃদরোগসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। গত শনিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে বাড়িতে মারা যান।
এদিকে, চাচার মৃত্যুর শোক সইতে পারেননি তার ভাতিজি সুজন আক্তার (৩০)। তিনি চাচার জন্য কাঁদতে কাঁদতে এক পর্যায়ে অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে সাড়ে ৮টার দিকে বড়লেখা পৌর শহরের একটি প্রাইভেট হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এদিকে, চাচা-ভাতিজির মৃত্যুর খবরে গোটা এলাকায় শোকের নেমে আসে।
মৃত হানিফ উদ্দিনের ছেলে হোসাইন আহমদ রবিবার বিকালে বলেন, বাবা আমার চাচাতো বোন সুজন আক্তারকে আদর-স্নেহ করতেন। তার (সুজনেরও) বাবা নেই। অনেক আগে মারা গেছেন। সেজন্য তিনি বাবার মৃত্যুর শোক সইতে পারেননি। কাঁদতে কাঁদতে মারা গেছেন।
দক্ষিণভাগ উত্তর ইউপির চেয়ারম্যান এনাম উদ্দিন চাচা-ভাতিজির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, হানিফ উদ্দিন ভালো মানুষ ছিলেন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার মৃত্যুর কিছুক্ষণ পরও ভাতিজিও কাঁদতে কাঁদতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ঘটনাটি হৃদয়স্পর্শী। গোটা এলাকার মানুষের হৃদয় ছুঁয়েছে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে