editor

প্রকাশিত: 7:39 PM, October 11, 2009

রাজনগরে যুবদল সাধারণ সম্পাদকের ঘর থেকে ২টি আগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড গুলি উদ্ধার

রাজনগরে যুবদল সাধারণ সম্পাদকের ঘর থেকে ২টি আগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড গুলি উদ্ধার

ভারতীয় পিস্তল

6
রাজনগর প্রতিনিধি
রাজনগর উপজেলার রাজনগর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজমল মিয়ার বসতঘর থেকে অবৈধ ২টি ভারতীয় পিস্তল ও ২০ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।  ১০ অক্টোবর শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজনগর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় ক্ষেমসহস্র গ্রামে অভিযান চালিয়ে এ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মোহাম্মদ আজমল মিয়া কে আসামী করে থানয় একটি মামলা দায়ের করেছে।
জানা যায়, ঘটনার দিন সন্ধ্যা ৬টার দিকে রাজনগর থানার এসআই সমীরণ দাসের কাছে গোপন সংবাদ আসে উপজেলার ক্ষেমসহস্র গ্রামের মোহাম্মদ ওয়াসিদ মিয়ার পুত্র মোহম্মদ আজমল মিয়া এর বাড়িতে অবৈধ আগ্নেয়াস্ত্র মজুদ রয়েছে। মোহাম্মদ আজমল মিয়া বিএনপির সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ৫নং রাজনগর ইউনিয়ন শাখার সেক্রেটারী হন। খবর পেয়ে এসআই সমীরণ দাসের নেতৃত্বে থানা পুলিশের ৫সদস্যের একটি দল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঐ বাড়িতে অভিযান চালায়। এ সময় মোহাম্মদ আজমল মিয়া ও তার পিতা বাড়িতে ছিলেন না। বাড়ির বিভিন্ন জায়গা ও বসত ঘরে ব্যাপক তল্লাসী চালায় পুলিশ। এক পর্যায় মোহাম্মদ আজমল মিয়া এর বসতঘরের শোবার খাটের নিচে একটি কাটুনের ভিতর কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ভারতীয় ২টি পিস্তল ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত পিস্তল ও গুলি থানায় নিয়ে আসা হয়। ঐ দিন রাতে এসআই সমীরণ দাস বাদী হয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র মজুদ রাখার দায়ে মোহাম্মদ আজমল মিয়া কে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ১৮, তারিখ ১০/১০/২০০৯ইং।
এ বিষয়ে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ অবৈধ এই আগ্নেয়াস্ত্র গুলো উদ্ধার করেছে। বিরোধী দলের রাজনীতির সাথে জড়িত আসামী নাশকতার উদ্দেশ্যে এই অস্ত্র মজুদ করেছিল বলে আমাদের কাছে তথ্য রয়েছে। পলাতক আসামীকে গ্রেফতার করতে পুলিশ সাড়াশী অভিযান চালাচ্ছে।

Sharing is caring!

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

7 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

6 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

7 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

5 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

5 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে

দরিদ্রদের জন্য খাবার পরিবেশন কর্মসূচি সিলেট সোসাইটির প্রশংসনীয় উদ্যোগ: ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান

দরিদ্রদের জন্য খাবার পরিবেশন কর্মসূচি সিলেট সোসাইটির প্রশংসনীয় উদ্যোগ: ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান

2 ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, সিলেট সোসাইটি সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও

অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ

অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ

5 সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার

হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল

হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল

8 বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি,

1
7