শ্রদ্ধা-ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান

শ্রদ্ধা-ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান
ফাহাদ হোসাইন :
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ সদ্য প্রয়াত এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী আজ সোমবার (৩১ জানুয়ারী) বাদ আসর গোলাপগঞ্জের সরকারি এম সি একাডেমি মাঠে মরহুমের ৩য় জানাজা শেষে চির নিদ্রায় শায়িত হয়েছেন তার জন্মস্থান গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নে অবস্থিত নিজ গ্রাম রফিপুরে।
আজ সোমবার (৩১ জানুয়ারী) বাদ আসর গোলাপগঞ্জ সরকারি এম. সি একাডেমির মাঠে হাজার-হাজার জনতার উপস্থিতির মধ্য দিয়ে ইকবাল আহমদ চৌধুরী’র জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। কানায় কানায় পরিপূর্ণ ছিল সরকারি এম.সি একাডেমির মাঠ প্রিয় মানুষকে শেষ বারের মতো দেখার জন্য ও শেষ বিদায় জানাতে ছিল জনতার উপচে পড়া ভীড়।
অগণিত মানুষের শোক, শ্রদ্ধা এবং ভালোবাসায় সিক্ত হয়ে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়ন অবস্থিত নিজ গ্রাম রফিপুরস্থ পারিবারিক নির্জন কবরেই হলো তার আসল ঠিকানা।
জানাজা পূর্বে পরিবারের পক্ষে থেকে বক্তব্য কালে তার ছোট ভাই মঞ্জুর শাফি চৌধুরী এলিম বলেন, মানুষ হিসেবে জীবন দশায় তার বড় ভাই যদি কোনো ভুল ত্রুটি করে থাকেন কিংবা কারও মনে কষ্ট দিলে এসব বিষয়ের জন্য তাকে ক্ষমা করে দিয়ে তার জন্য দোয়া করার অনুরোধ জানান। তিনি আরও বলে আজকের এই জানাজায় উপস্থিত আছেন অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ কিন্তু আপনাদের সবাইকে কথা বলার সুযোগ দিতে না পারায় আন্তরিক দুঃখ প্রকাশ করছি। আপনাদের নিয়ে শোকসভার আয়োজন করবো এবং আপনাদের কথা বলার সুযোগ দিব।
জানাজায় ইমামতি করেছেন গোলাপগঞ্জ বাজার জামে মসজিদের ইমাম ও খতীব হাফিজ মাওলানা জামিল আহমদ।
জানাজার পূর্বে স্মৃতিচারণ মূলক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তার দীর্ঘদিনের সহযোদ্ধা ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, এমপি। তার বক্তব্যে তিনি বলেন, ইকবাল চৌধুরী ছিলেন আমার দীর্ঘদিনের সহচর, মুক্তিযুদ্ধ সকল গণতান্ত্রিক আন্দোলনে তার ভুমিকা উল্লেখযোগ্য। সবাই উনার জন্য দোয়া করবেন, চলাফেরার পথে কাউকে কষ্ট দিলে ক্ষমা করার জন্য অনুরোধ করছি।
আরও বক্তব্য রাখেন সাবেক এমপি ও সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল,জেলা আওয়ামী সাধারণ সম্পাদক নাসির উদ্দীন খান, সিলেট ৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব, উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান মনসুর আহমদ, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল,সহ আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী সহ সভাপতি আশফাক আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দীন খান, কানাডা আওয়ামী লীগের প্রতিষ্টাতা সভাপতি সরওয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, সদস্য সৈয়দ মিসবাহ, শাহিদুর রহমান চৌধুরী জাবেদ,গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক মো.রফিক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আকবর আলী ফখর,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.রুহেল আহমদ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক রুমেল সিরাজ, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য এম এ ওয়াদুদ এমরুল, গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির, পৌর কাউন্সিলর জহির উদ্দিন সেলিম, রুহিন আহমদ খান, ব্রাজিল যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান উজ্জ্বল, গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী সহ উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের শতশত নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, সিলেটের বর্ষীয়ান এই রাজনীতিবিদ বিভিন্ন সামাজিক , ধর্মীয় , শিক্ষা প্রতিষ্ঠানসহ স্কাউট আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন । ইকবাল আহমদ চৌধুরী দীর্ঘদিন ধরে বাধ্যর্ক জনিত, কিডনি রোগসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। তাঁর শারিরীক অবস্থা অবনতি হলে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবশেষে ঐদিন রাতেই,অর্থাৎ গত শনিবার (২৯ জানুয়ারী) দিবাগত রাত ১২ টা ২০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স ছিলো ৯০ বছর। অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী ২ ছেলে সন্তানের জনক ছিলেন। তারাও মারা গেছেন। তাঁর স্ত্রীও পৃথিবী ছেড়ে চলে গেছেন অনেক আগে। বর্তমানে ইকবাল আহমদ চৌধুরীর দুই পুত্রবধূ এবং দুই ছেলের দুই সন্তান রয়েছেন। এছাড়া তিনি আত্মীয়-স্বজন, রাজনৈতিক কর্মী-সমর্থক ও শুভাকাঙ্ক্ষিসহ অগণিত গুনগাহী রেখে গেছেন।
Sharing is caring!