editor
প্রকাশিত: 9:55 PM, January 31, 2022

সম্মিলিত নাট্য পরিষদ সিলেট’র ভাষার মাস বরণে বর্ণমালার মিছিল আজ
সিলেটের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম চালিকাশক্তি সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট’র মহান ভাষার মাস বরণ উপলক্ষে বর্ণমালার মিছিল আজ মঙ্গলবার। বিগত বছর সমূহের ন্যায় ১লা ফেব্রুয়ারি বর্ণমালা হাতে ভাষার মাসকে স্বাগত জানিয়ে বর্ণমালার মিছিল করে আসছে সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট। এবছর করোনা পরিস্থিতিতে সরকারের স্বাস্থ্যবিধি সংক্রান্ত নির্দেশনার জন্য সিলেটের প্রধান সড়কে বর্ণমালার মিছিল না করে সিলেট কেন্দ্রিয় শহিদমিনারে সকাল ১০টায় বর্ণমালা নিয়ে ও ভাষার গানের মধ্য দিয়ে ভাষার মাসকে বরণ করে নেয়া হবে। শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হবে বীর ভাষা শহীদদের স্মৃতির প্রতি। করোনা মহামারির কারণে এ বছরের অনুষ্ঠান সংক্ষিপ্ত পরিসরে আয়োজন করা হয়েছে।
সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট’র সভাপতি মিশফাক আহমেদ চৌধুরী মিশু ও সাধারন সম্পাদক রজত কান্তি গুপ্ত এক বিবৃতিতে স্বাস্থ্যবিধি মেনে যাদের দুই ডোজ টিকা গ্রহণ করা হয়েছে সেসকল নাট্য-সংস্কৃতিকর্মী ও সুধীজনদের মহান ভাষার মাস বরণ কর্মসূচীতে উপস্থিত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন।-বিজ্ঞপ্তি
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়