editor

প্রকাশিত: 10:45 PM, January 31, 2022

রাঘবপুর ছাহেববাড়ির বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন

রাঘবপুর ছাহেববাড়ির বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন

রাঘবপুর ছাহেববাড়ির বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন

দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের রাঘবপুর ছাহেববাড়ির বার্র্ষিক ঈসালে সাওয়াব মাহফিল ৩১ জানুয়ারি সোমবার ভোরে আখেরি মোনাজাতের মাধ্যমে সম্পন্ন হয়েছে। আল্লামা রামপুরী ছাহেব ক্বিবলাহ (রহঃ), আল্লামা শ্রীকোণী ছাহেব ক্বিবলাহ (রহঃ), আল্লামা রাঘবপুরী ছাহেব ক্বিবলাহ (রহঃ), শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ (রহঃ) আউলিয়া-এ কেরামগণের ঈসালে সাওয়াব স্মরণে এই বার্ষিক আজিমুশ্বান জলসা অনুষ্ঠিত হয়। গত রোববার সকাল ৯টা থেকে ছাহেব ক্বিবলাহগণের মাজার জিয়ারতের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। কর্মসূচি সমুহের মধ্যে ছিল, খতমে ক্বোরআন, খতমে খাজেগানসহ মিলাদ শরীফ, বয়ান, জিকির-আজকার, তরিকার খতম ইত্যাদি।
ছাহেবজাদা হাফেজ মাওলানা মারুফ আহমদ জুনেদের সভাপতিত্বে এবং হাফেজ রওনক আহমদ জনি ও রাইয়ান আহমদ রাফির যৌথ পরিচালনায় মাহফিলে প্রধান অতিথির বয়ান পেশ করেন ছাহেবজাদায়ে ফুলতলী হাফেজ মাওলানা ফখরুদ্দিন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব। বয়ান পেশ করেন অধ্যাপক মাওলানা আব্দুল মুছব্বির, অধ্যক্ষ মাওলানা শিহাব উদ্দিন আলীপুরি, অধ্যক্ষ মাওলানা মহিউদ্দিন, মাওলানা মুফতি সিরাজুল হক শায়েস্তা, মাওলানা শফিউর রহমান বালাউটি, মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা মখলিছুর রহমান আজাদী, মুফতি মাওলানা ফজলুর রহমান খান্দানী, মাওলানা ইরফান আলী, মাওলানা ইউনুস আলী, মাওলানা আব্দুল আহাদ জিহাদী, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা মাহবুবুর রহমান নাঈমী, মাওলানা সাজ্জাদুর রহমান নকিবী, মাওলানা মুফতি আব্দুল মান্নান, হাফেজ মাওলানা আব্দুস শহীদ, মাওলানা আব্দুল গণি, মাওলানা ফয়ছল আহমদ, মাওলানা ফয়েজ আহমদ, মাওলানা ইবরাহিম আরিফ, মাওলানা মুবিন আহমদ নিজামী, মাওলানা আব্দুল মালিক বিপ্লবী ও মাওলানা মুজিবুর রহমান শাহপুরী। উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, মাওলানা খলিলুর রহমান উসামা, মাওলানা সিরাজুল ইসলাম প্রমুখ।
ভোরে আখেরী মোনাজাত শেষে শিরণী বিতরণ করা হয়।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা

সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা

সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ ইসলামী সংগীত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, দুস্থ স্বজনদের সঙ্গে আহার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা

কমলা ভান্ডার গ্রুপের চেয়ারম্যান পুষ্পা রায়ের মৃত্যু, শেষকৃত্য সম্পন্ন

কমলা ভান্ডার গ্রুপের চেয়ারম্যান পুষ্পা রায়ের মৃত্যু, শেষকৃত্য সম্পন্ন

সিলেটের ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান কমলা ভান্ডার গ্রুপের সাবেক চেয়ারম্যান নীল কণ্ঠ রায়ের সহধর্মিণী ও গ্রুপের বর্তমান চেয়ারম্যান পুষ্প রায় আর

বাবা-ছেলের সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ জালালাবাদ এলাকাবাসী

বাবা-ছেলের সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ জালালাবাদ এলাকাবাসী

সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও জালালাবাদ আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও

সিসিকের পাবলিক টয়লেট দখল করে দোকান নির্মাণের অভিযোগ, ক্ষুব্ধ নগরবাসী

সিসিকের পাবলিক টয়লেট দখল করে দোকান নির্মাণের অভিযোগ, ক্ষুব্ধ নগরবাসী

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী

শাহজালাল মাজারে এসে বগুড়ার যুবক লালন মিয়া নিখোঁজ

শাহজালাল মাজারে এসে বগুড়ার যুবক লালন মিয়া নিখোঁজ

সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাল সিলেটে সমাবেশ ও র‍্যালি, প্রধান অতিথি মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাল সিলেটে সমাবেশ ও র‍্যালি, প্রধান অতিথি মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র‍্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।