editor
প্রকাশিত: 5:55 PM, February 1, 2022

বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরের সভা
বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগর শাখার কার্যনির্বাহী পরিষদের সভা শাখা সভাপতি মাওলানা মুসলেহ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আল-আমীন এর পরিচালনায় গত ৩১ জানুয়ারি পূর্ব লন্ডনের একটি কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস এর কেন্দ্রীয় নির্বাহী সদস্য, যুক্তরাজ্য শাখার সহ সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য শাখার সহ সভাপতি মাওলানা শাহনূর মিয়া।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সংগঠনের মহাসচিব আল্লামা মামুনুল হক সহ গ্রেফতারকৃত অন্যান্য নেতৃবৃন্দ উলামায়ে কেরাম আজ কারাগারে বন্দী। তিনি সকল নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি দাবী করে বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস দেশ, জাতি ও ইসলামের পক্ষে ব্যাপক কাজ করে যাচ্ছে। তিনি সংগঠনের দাওয়াতী কার্যক্রম ও ইসলামের সুমহান আদর্শ তৃণমূল পর্যায়ে পৌঁছে দেয়ার আহবান জানান।
কার্যনির্বাহী সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের লন্ডন মহানগর শাখার সহ সভাপতি হাফিজ শহির উদ্দিন, মাওলানা মহিউদ্দিন খাঁন, মাওলানা শামসুল হুদা, সহ সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা নোমান হামিদী, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ভুলু মিয়া, প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা লিয়াকিত হোসেন জুবায়ের প্রমুখ।
সভায় বিগত দিনের কার্যক্রমের রিপোর্ট পেশ, পর্যালোচনা, পরিকল্পনা গ্রহণ, হেদায়েতি বক্তব্য, এহতেসাব, সভাপতির সমাপনী বক্তব্য, দোয়া-মোজানাত অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী