editor

প্রকাশিত: 7:10 PM, February 1, 2022

মাতৃভাষার মর্যাদা রক্ষা করা সকলের দায়িত্ব : সিলেটের জেলা প্রশাসক

মাতৃভাষার মর্যাদা রক্ষা করা সকলের দায়িত্ব : সিলেটের জেলা প্রশাসক

মাতৃভাষার মর্যাদা রক্ষা করা সকলের দায়িত্ব : সিলেটের জেলা প্রশাসক

সম্মিলিত নাট্য পরিষদ সিলেট’র ভাষার মাস বরণ

বর্ণমালা হাতে শিশু থেকে প্রবীণ সকল বয়সের নারী ও সংস্কৃতিকর্মীর উপস্থিতিতে ভাষার গানে আর শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে মহান ভাষার মাস ফেব্রুয়ারিকে বরণ করে নিল সিলেটের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম চালিকাশক্তি সম্মিলিত নাট্য পরিষদ সিলেট।

১লা ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় সিলেট কেন্দ্রীয় শহিদমিনার প্রাঙ্গনে সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট’র সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রজত কান্তি গুপ্তের পরিচালনায় ভাষার মাস বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান বলেন, ভাষার জন্য যারা জীবন দিয়েছেন তাদের ঋণ বাঙালি জাতি হিসাবে আমরা কখনই শোধ করতে পারব না। আমাদের সকলের দায়িত্ব, মাতৃভাষার মর্যাদা রক্ষায় একসাথে কাজ করা। তিনি বলেন, ভাষা শহীদদের অবদান ও ভাষা আন্দোলন থেকে শুরু করে দেশের স্বাধীনতার জন্য যারা লড়াই করেছেন তাদেরকে বাঙালি জাতি চিরদিন শ্রদ্ধার সহিত স্মরণ করবে। তিনি ভাষা শহীদদের অবদান ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন ও নবীন প্রজন্মের কাছে ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার জন্য নাট্য ও সংস্কৃতি চর্চার সাথে জড়িত সকলের প্রতি অনুরোধ জানান। তিনি ভাষার মাস বরণে সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট’র আয়োজনের প্রশংসা করেন।

স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে উক্ত আয়োজনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ¦ীপ কুমার সিংহ, অতিরিক্ত জেলা প্রশাসক এ.এইচ.এম. মাহফুজুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল-আজাদ, সিলেট প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুর রশীদ রেনু, সিলেট ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, সিলেট ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক মারুফ আহমদ, সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন, প্রাক্তন সাধারন সম্পাদক শামছুল বাছিত শেরো, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সদস্য শামসুল আলমদ সেলিম, নাট্য পরিষদের প্রাক্তন সহ-সভাপতি খোয়াজ রহিম সবুজ, নজরুল পরিষদের সদস্য সচিব নিলাঞ্জন দাস টুকু, সাংস্কৃতিক সংগঠক বিভাষ শ্যাম যাদন, নৃত্যশিল্পী সংস্থা, সিলেট বিভাগের সাধারন সম্পাদক নিলাঞ্জনা যুঁই, ইনোভেটরের সমন্বয়ক প্রণব কান্তি দেব, সম্মিলিত নাট্য পরিষদ, কার্যকরী নির্বাহী কমিটির সহ-সভাপতি উজ্জ্বল দাস, যুগ্ম সম্পাদক সুপ্রিয় দেব শান্ত, নির্বাহী সদস্য অচিন্ত কুমার দে, ফারজানা সুমি প্রমুখ।

ভাষার মাস বরণে সঙ্গীত পরিবেশন করেন, নাট্য সংগঠক নিরঞ্জন দে যাদু ও বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী অনিমেষ বিজয় চৌধুরী। এবছর করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধির নির্দেশনার জন্য প্রধান সড়কে বর্ণমালার মিছিল না করে সিলেট কেন্দ্রীয় শহিদমিনার প্রাঙ্গনে নাট্য পরিষদ ভাষার মাস বরণের আয়োজন করে।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়