editor
প্রকাশিত: 10:15 PM, February 1, 2022

আওয়ামী লীগ এমপি হাবিবের নিজ ইউনিয়ন কামালবাজারে হারলো নৌকা
নিজস্ব প্রতিবেদক
ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেট-৩ আসন (দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ) আসনের সরকার দলীয় সংসদ সদস্য, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও যুক্তরাজ্য আওয়ামী লীগে ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিবের নিজ ইউনিয়ন দক্ষিণ সুরমার কামালবাজার ইউনিয়নে নৌকা প্রতীককে হারিয়েছেন এক চেয়ারম্যান প্রার্থী।
গতকাল সোমবার দেশব্যাপী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সিলেট জেলার ১৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।
সিলেট-৩ আসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপজেলা দক্ষিণ সুরমা উপজেলার দুইটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই দুটিতে পরাজিত হন নৌকার মনোনীত প্রার্থী।
তেতলী ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা মো. অলিউর রহমান অলি (আনারস) ৬ হাজার ৭৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত মো. আতিকুর রহমান (নৌকা) ৪ হাজার ২১৫ ভোট পেয়েছেন।
সংসদ সদস্যের নিজ ইউনিয়ন কামালবাজার ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীকে হারিয়ে বিজয়ী হয়েছেন যুবলীগ নেতা বিদ্রোহী প্রার্থী একরামুল হক। তিনি আনারস প্রতীকে ২ হাজার ৬৭৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মো. আব্দুর রব (নৌকা) ১ হাজার ৮৫২ ভোট পেয়েছেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন