editor

প্রকাশিত: 10:21 PM, February 1, 2022

জ্যোতির্ময়ী গ্রন্থের মোড়ক উন্মোচনে বক্তারা : নারী জাগরণের এক উজ্জ্বল নক্ষত্র সৈয়দা জেবুন্নেছা হক

জ্যোতির্ময়ী গ্রন্থের মোড়ক উন্মোচনে বক্তারা : নারী জাগরণের এক উজ্জ্বল নক্ষত্র সৈয়দা জেবুন্নেছা হক

জ্যোতির্ময়ী গ্রন্থের মোড়ক উন্মোচনে বক্তারা : নারী জাগরণের এক উজ্জ্বল নক্ষত্র সৈয়দা জেবুন্নেছা হক

নারী জাগরণের এক উজ্জ্বল নক্ষত্রের নাম সৈয়দা জেবুন্নেছা হক। সিলেটে এক সময় ছিল নারীরা প্রকাশ্যে রাজপথে মিছিল করতো না। ঘর-সংসার নিয়ে ব্যস্ত থাকতেন। বিভিন্ন রাজনৈতিক দল মহিলা সংগঠনগুলো চলতো পুরুষ রাজনীতিবিদদের পরিবারের সদস্য বা আত্মীয়স্বজন দিয়ে। স্থানীয় রাজনীতির সেই ধারা বদলে দিয়েছেন সৈয়দা জেবুন্নেছা হক। স্বামী মরহুম বীর মুক্তিযোদ্ধা এনামুল হকের হাত ধরে রাজনীতিতে নামলেও পরবর্তীতে স্থানীয় রাজনীতিতে মহিলাদের সুসংগঠিত করতে তিনি গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করেছেন। স্থানীয় মহিলা আওয়ামী লীগকে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যান তিনি। পাশাপাশি সক্রিয় থাকেন আওয়ামী লীগের সকল কর্মসূচীতে। দলের একনিষ্ট কর্মী হিসেবে দুঃসময়ে রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার পুরস্কার হিসেবে তিনি দুইবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সিলেটের অধিকাংশ মানুষের কাছে ‘ভাবী’ হিসেবে পরিচিত সৈয়দা জেবুন্নেছা হক বৃহত্তর সিলেটের নারী অধিকার আন্দোলন ও রাজনীতির এক জীবন্ত-কিংবদন্তি। বর্ণাঢ্য জীবন যার জড়িয়ে আছে মুক্তিযুদ্ধসহ বাঙালীর প্রতিটি সংগ্রামে। তাঁর কর্মময় জীবন নিয়ে প্রকাশিত গ্রন্থ ‘জ্যোতির্ময়ী’ পাঠে নতুন প্রজন্ম উপকৃত হবে। গ্রন্থটি সকল শিক্ষা প্রতিষ্ঠানের পাঠাগারে প্রদানের জন্য বক্তারা আহবান জানান।
সৈয়দা জেবুন্নেছা হকের কর্মময় জীবন নিয়ে আ ফ ম সাঈদ প্রণীত গ্রন্থ জ্যোতির্ময়ী’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা এ আহবান জানান।
১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে সিলেট স্টেশন ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ শামীমা চৌধুরী।
সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুর রশিদ রেনু ও সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক প্রণবকান্তি দেব’র উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট স্টেশন ক্লাবের সভাপতি অ্যাডভোকেট নূর উদ্দিন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, জেলা প্রেসক্লাবের সভাপতি আল-আজাদ, সিলেট স্টেশন ক্লাবের সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহীন ও নজরুল ইসলাম, সিলেট রেড ক্রিসেন্টের সেক্রেটারী আব্দুর রহমান জামিল, সিটি কাউন্সিলর অ্যাডভোকেট সালমা সুলতানা। শুরুতেই অনুভূতি ব্যক্ত করেন গ্রন্থের লেখক আ ফ ম সাঈদ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি পিপি অ্যাডভোকেট নিজাম উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির, সিলেট স্টেশন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট শাহ মশাহিদ আলী, সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি ফেরদৌস চৌধুরী রুহেল, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা বাসিত, সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাতুজ্জোহরা রওশন জেবিন রুবা, সিলেট প্রেসক্লাবের সহ সভাপতি এম এ হান্নান, সাবেক সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আফতাব উদ্দিন, জেলা আওয়ামী লীগ নেতা কবির উদ্দিন, আজমল আলী, শমসের জামাল, মজির উদ্দিন, মোস্তাক আহমেদ পলাশ, নূরে আলম সিরাজী, রাজ্জাক হোসেন, মহানগর আওয়ামী লীগ নেতা সোয়েব আহমদ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, সাবেক সভাপতি আব্দুল বাতিন ফয়সল ও মামুন হাসান, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন ইমজার সাধারণ সম্পাদক আনিস রহমান, নবনির্বাচিত সহ সভাপতি দিগেন সিংহ, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত, শিক্ষক সঞ্জয়নাথ সঞ্জু, সাংবাদিক সুমন কুমার দাস, ইয়াহইয়া ফজল, নৌসাদ আহমদ চৌধুরী, মাধব কর্মকার, শাকিল আহমদ সোহাগ, আবুবকর আল আমীন, সিলেট স্টেশন ক্লাবের কার্যকরী কমিটির সদস্য হারুন আল রশীদ দিপু, সুদীপ রঞ্জন সেন বাপ্পু, ফজলে এলাহি ডালিম, জুম্মা আব্বাস রাজু, তানজিনা মোমিন, মিজানুর রহমান, জামাল ইয়াকুব, বিজিত চৌধুরী, মিলাদ আহমদ, গোলাম জাবির চৌধুরী, শাজাহান আহমদ, আফরোজ আহমদ, সানিলা আব্বাস, মহিলা আওয়ামী লীগ নেত্রী মাধুরি গুন, সৈয়দা নাজনীন সুলতানা, অ্যাডভোকেট রাশিদা সাঈদা লাকী, অ্যাডভোকেট সাবানা ইসলাম, হাসিনা মহিউদ্দিন, বীনা সরকার, শামলী দাস, হাসিনা আক্তার ও শাহিদা তালুকদার, সমাজকর্মী সালমা পারভীন ও টিনা জান্নাত।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়