editor
প্রকাশিত: 8:03 PM, February 4, 2022

গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি হলে কঠোর আন্দোলন: বাসদ
নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধির পর নতুন করে গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির চক্রান্ত করছে সরকার। গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির এই চক্রান্ত রুখে দাঁড়ানোর আহবান জানিয়েছে বাসদ সিলেট জেলার নেতৃবৃন্দ বলেছেন, গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪ টায় সিলেট জেলা বাসদের উদ্যোগে গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির চক্রান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ এই কথা বলেন।
বাসদ সিলেট জেলা শাখার সমন্বয়ক আবু জাফর এর সভাপতিত্বে এবং জেলা সদস্য প্রণব জ্যোতি পালের সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাসদ জেলা সদস্য জুবায়ের আহমেদ চৌধুরী সুমন, মহিলা ফোরামের জেলা সাধারণ সম্পাদক কবিতা চন্দ্র, চা শ্রমিক ফেডারেশনের সংগঠক ময়না নায়েক, চালক সংগ্রাম পরিষদের সংগঠক মঞ্জুর আহমেদ, কোরবান আলী, কাওসার আহমেদ, হারুন মিয়া, দানিশ মিয়া, সরুজ আলী, বাচ্চু মিয়া, ইউসুফ মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, চাল-ডাল, তেল সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধির ফলে জনজীবনে নাভিশ্বাস উঠছে। সরকার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য নিয়ন্ত্রণ করতে চরম ভাবে ব্যর্থ হয়েছে। এখন নতুন করে গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির চক্রান্ত করছে।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন