editor
প্রকাশিত: 8:19 PM, February 4, 2022

ক্রয়ডন বারার মেয়র শেরওয়ানকে ওসমানী বিমানবন্দরে সংবর্ধনা
লন্ডনের ক্রয়ডন বারার মেয়র সিলেটের জকিগঞ্জের কৃতিসন্তান ও জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সভাপতি শেরওয়ান চৌধুরী বাংলাদেশ সফরে এসেছেন।
শুক্রবার রাত ৮টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর সিলেটের ভিআইপি লাউঞ্ছে এসে পৌঁছলে এসময় তাঁকে ও জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল হোসেন ও সাংবাদিক রহমত আলীকে স্বাগত জানান সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, জকিগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল আহাদ, রাজনৈতিক ব্যক্তিত্ব মাহবুবুল হক চৌধুরী ও জকিগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আফতাব উদ্দিন।
এসময় মেয়র শেরওয়ান চৌধুরীকে তাঁর নিজ জন্মভূমি জকিগঞ্জের মানুষ উষ্ণ সংবর্ধনা প্রদান করে। প্রথমেই জকিগঞ্জ পৌরসভার মেয়র ও কাউন্সিলররা ফুল দিয়ে বরণ করে নেন। এরপর জকিগঞ্জ সদর ইউনিয়নসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়।
সংবর্ধনার সময় এক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, বিদেশের মাঠি থেকে শুধু আমরা রেমিটেন্স পাচ্ছি না। বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ তথা সিলেটীরা আজ নেতৃত্ব দিচ্ছেন। এটা আমাদের জন্য অত্যন্ত গৌরবের। তেমনি শেরওয়ান চৌধুরী হলেন তাঁদেরই একজন।
সংবর্ধনার জবাবে লন্ডনের ক্রয়ডন বারার মেয়র শেরওয়ান চৌধুরী বলেন, আমি আবেহ আপ্লুত। নিজ জন্মভূমিতে এসে আমাকে যেভাবে সম্মান দেখিয়েছেন আপনাদের কাছে আমি ঋণী হয়ে গেলাম। বিশেষ করে তিনি জকিগঞ্জের মানুষের কথা বারবার উল্লেখ করেন।
বিমান বন্দরে এসময় আরো উপস্থিত ছিলেন, জকিগঞ্জ পৌরসভার কাউন্সিলরবৃন্দ, জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সহসভাপতি আব্দুল হালিম, লন্ডনের সাংবাদিক আব্বাসুজ্জামান, সংগঠনের বাংলাদেশ প্রতিনিধি জুনেদ আহমদ চৌধুরী, ছাত্রনেতা ইজ্জাদুর রহমান মুন্না, জয়নাল আবেদিন প্রমুখ।
উল্লেখ্য, মেয়র শেরুওয়ান চৌধুরী তিনি ৪ বারের কাউন্সলির ও এর আগে ডেপুটি মেয়রের দায়িত্ব পালন করেছেন। তাঁর সফরসুচীর মধ্যে উল্লেখযোগ্য রয়েছে ঢাকায় চ্যারিটি ডিনারের মাধ্যমে বিয়ানীবাজার ক্যান্সার হসপিটালের জন্য ফান্ড সংগ্রহ করা।
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী