editor

প্রকাশিত: 1:30 PM, February 7, 2022

এমপি হাবিবের নাগরিক সংবর্ধনা রাগীব আলী : উন্নয়নের লক্ষ্যে ঐক্যবদ্ধ থাকতে হবে

এমপি হাবিবের নাগরিক সংবর্ধনা রাগীব আলী : উন্নয়নের লক্ষ্যে ঐক্যবদ্ধ থাকতে হবে

এমপি হাবিবের নাগরিক সংবর্ধনা রাগীব আলী : উন্নয়নের লক্ষ্যে ঐক্যবদ্ধ থাকতে হবে

5

দৈনিক সিলেটের ডাক এর সম্পাদকমন্ডলীর সভাপতি, লিডিং ইউনির্ভাসিটি সহ বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষানুরাগী, দানবীর ড. রাগীব আলী বলেছেন, বর্তমান সরকারের আমলে দেশব্যাপী উন্নয়নের অংশ হিসেবে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ এলাকায় ব্যাপক উন্নয়ন হচ্ছে। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হলে দল, মত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকতে হবে। দক্ষিণ সুরমা একটি ঐতিহ্যবাহী এলাকা। এই এলাকায় অনেক রাজনীতিবিদ ও গুণীজনের জন্ম হয়েছে। তাদের রেখে যাওয়া এই অঞ্চলের উন্নয়নে সবাইকে হাবিবুর রহমান হাবিব এমপিকে সহযোগিতা করতে হবে। এমপি হাবিব একজন উদীয়মান ব্যক্তি। তিনি শ্রম ও মেধা দিয়ে দক্ষিণ সুরমাকে একটি আলোকিত উপজেলা হিসেবে গড়ে তুলবেন। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের কাছে প্রশংসা পাচ্ছে। বহিবিশ্বে বাংলাদেশীদের এখন আর ছোট করে দেখার সুযোগ নেই। আমরা উন্নত রাষ্ট্রের নাগরিক হিসেবে বিশ্বে স্থান করে নিয়েছি।
ড. রাগীব আলী ৬ ফেব্রুয়ারী রবিবার সন্ধায় দক্ষিণ সুরমার বঙ্গবীর রোডস্থ একটি কমিউনিটি সেন্টারে সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেটের উদ্যোগে সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব কে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এ কথাগুলো বলেন।
সংবর্ধিত অতিথির বক্তব্যে এমপি হাবিবুর রহমান হাবিব বলেন, কামালবাজারে রাগীব আলী পরিবারের প্রতিষ্ঠান হাজী রাশিদ আলী উচ্চ বিদ্যালয় থেকে আমি লেখাপড়া করেছি। এই প্রতিষ্ঠানটি থাকার কারণে তৎকালিন সময়ে আমিসহ গোটা এলাকার শিক্ষার্থীরা লেখাপড়ার করার সুযোগ পেয়েছেন। লেখাপড়ার কারণে আমি আজ এমপি হিসেবে আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি। শুধু তাই নয়, ড. রাগীব আলীর দুরদর্শী চিন্তা-চেতনার ফসল হিসেবে কামালবাজার এলাকায় লিডিং ইউনির্ভাসিটি ও রাগীব-রাবেয়া কলেজ, ক্রীড়া কমপ্লেক্সসহ অসংখ্য প্রতিষ্ঠান স্থাপন হওয়ায় এই এলাকাটি অনেকটা শহরে রূপান্তরিত হয়েছে।
আপনারা যে আস্থা ও বিশ্বাস রেখে মহান সংসদে আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছেন। তার জন্য আমি কৃতজ্ঞ। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দক্ষিণ সুরমাকে আন্তরিকভাবে ভালবাসেন। তারই আন্তরিকতায় দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট স্থাপন করা হচ্ছে। দক্ষিণ সুরমায় ইকো পার্কসহ, দুটি স্টেডিয়াম, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জে পৃথক পৃথক দুটি স্টেডিয়াম ও সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করা হবে। ক্বীনব্রীজের পাশে একটি ঝুলন্ত সেতু অথবা নদীর নিচ দিয়ে একটি টানেল নির্মাণের জন্য আমি মহান সংসদে দাবী জানিয়েছি। এটি নির্মাণ হলে দক্ষিণ সুরমার যানজট নিরসন হবে এবং উত্তর সুরমার সাথে যোগাযোগ ব্যবস্থা উন্নতি হবে।
সদর দক্ষিণ নাগরিক কমিটি সিলেটের সভাপতি, মোল্লারগাঁও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মোঃ মকন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিটি কাউন্সিলার আজম খান এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সংগঠনের অন্যতম উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এডভোকেট রফিকুল হক ও হাজী কামাল উদ্দিন, সদর দক্ষিণ নাগরিক কমিটি সিলেটের সহ-সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ মকবুল হোসেন মাখন, গোলাম হাফিজ লোহিত, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইফুল আলম, বরইকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী হাবিব হোসেন ও চঞ্চল মাহমুদ ফুলর।
সভাপতির বক্তব্যে আলহাজ্ব শেখ মোঃ মকন মিয়া বলেন, রাগীব আলী একজন উপমহাদেশের খ্যাতনামা ব্যক্তি। তিনি মাধ্যমে বাংলাদেশের আনাচে-কানাচে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠার কারনে অসংখ্য লোকের কর্মসংস্থানের পাশাপাশি শিক্ষার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখছেন। আল্লাহ যেন রাগীব আলীকে দীর্ঘ নেক হায়াত দান করেন। এই কামনা করি।
শুভেচ্ছা বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, পরিবহন মালিক সমিতির অন্যতম নেতা ইরন মিয়া, লেইছ সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আব্দুল ওয়াহিদ, সদর দক্ষিণ নাগরিক কমিটি সিলেটের সহ সাধারন সম্পাদক গোলাম হাদী ছয়ফুল, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আহাদ, আব্দুল মালেক তালুকদার, হাজী ফরিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর খান, শেখ লায়েক মিয়া, ভারপ্রাপ্ত অর্থ সম্পাদক নুরুল ইসলাম সুমন, দপ্তর সম্পাদক ছয়েফ খান, প্রচার সম্পাদক দিলোয়ার হোসেন রানা, ত্রাণ সম্পাদক নজরুল হোসেন, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা ডাঃ শেখ মনসুর রহমান, রোটারিয়ান রাসেল মাহবুব, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা রফিকুল ইসলাম মামুন, সিনিয়র সদস্য সেলিম আহমদ সেমিম, আনোয়ার হোসেন জুবায়ের, আকবর আলী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহ ইমাদ উদ্দিন নাসিরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথিকে সংগঠনের পক্ষ থেকে ক্রেষ্ট ও ফুলের তোড়া প্রদান করেন।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ সংবাদ

সিলেটে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলা প্রশাসনের নানা কর্মসূচি

সিলেটে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলা প্রশাসনের নানা কর্মসূচি

1   6 ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩

নিষিদ্ধ আ.লীগ নেত্রী আলিয়া ও তার ছেলে ছাত্রলীগ নেতা তামিমের তৎপরতা ও নানামুখী অপকর্ম

নিষিদ্ধ আ.লীগ নেত্রী আলিয়া ও তার ছেলে ছাত্রলীগ নেতা তামিমের তৎপরতা ও নানামুখী অপকর্ম

7 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ

‘জমজম বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা মঈনউদ্দীন চৌধুরীর বিরুদ্ধে কোটি টাকার বাড়ি আত্মসাত সহ নানা অভিযোগ

‘জমজম বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা মঈনউদ্দীন চৌধুরীর বিরুদ্ধে কোটি টাকার বাড়ি আত্মসাত সহ নানা অভিযোগ

7 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন এলাকার একটি কোটি টাকার পারিবারিক বাড়ি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা

ইজারাদার চন্দন হলেও সুরমায় বালু উত্তোলনের মূলহোতা ‘ডিপজল মিজান’ ও হাবিবুল্লাহ

ইজারাদার চন্দন হলেও সুরমায় বালু উত্তোলনের মূলহোতা ‘ডিপজল মিজান’ ও হাবিবুল্লাহ

6 * সুরমা নদীতে ইজারার নামে কোটি কোটি টাকার বালুদস্যুতা * প্রতিবাদী জনতার ওপর মিথ্যা মামলা ও হয়রানি * ২.৪৫

সিলেট ১৪নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সাথে শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

সিলেট ১৪নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সাথে শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

3 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য

সিলেট শহরতলীর ধোপাগুলে হয়রানীর প্রতিবাদে ফেলুডা ব্যবসায়ীদের সভা

সিলেট শহরতলীর ধোপাগুলে হয়রানীর প্রতিবাদে ফেলুডা ব্যবসায়ীদের সভা

4 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল

নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম

নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম

8 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

6 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা

1
4