editor
প্রকাশিত: 11:18 PM, February 7, 2022

জকিগঞ্জে আ. লীগের বিদ্রোহী প্রার্থী রফিকুল বিজয়ী
জকিগঞ্জ প্রতিনিধি
জকিগঞ্জে পঞ্চম ধাপের নির্বাচনের দিন ব্যালেট বাক্স ছিনতাইর ঘটনায় স্থগিত হওয়া সুলতানপুর ইউপির গণিপুর ভোটকেন্দ্রে সোমবার (৭ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ হয়েছে।
সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি ছিলো ভোটকেন্দ্র এলাকায়। তবে ভোটারদের উপস্থিতি ও আগ্রহ অনেকটা কম ছিল। এ ভোটকেন্দ্রে মোট ভোটার ছিলেন ১৮৪১ জন। এরমধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৯৬৪ জন। ভোট গণণা শেষে প্রিসাইডিং কর্মকর্তা বিনয় ভূষণ দাস কেন্দ্রে ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম পেয়েছেন ৫৯৩ ভোট। তিনি ৯টি ওয়ার্ডে মোট ৪ হাজার ৪০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রার্থী বিএনপি ঘরানো প্রার্থী হাসান আহমদ গণিপুর কেন্দ্রে ভোট পেয়েছেন ২শ ১৩ ভোট। ৯টি ওয়ার্ড মিলিয়ে তাঁর মোট প্রাপ্ত ভোট ৩ হাজার ২০৩ টি।
এ ওয়ার্ডে সদস্য পদে নির্বাচিত হয়েছেন শিহাব উদ্দিন, সংরক্ষিত সদস্য পদে নাহিমা জান্নাত নির্বাচিত হয়েছেন। এদিকে ফলাফল ঘোষণার আগে বিএনপি ঘরানো প্রার্থী হাসান আহমদ নির্বাচন প্রত্যাখান করেছেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন