editor
প্রকাশিত: 9:04 PM, February 11, 2022

'অনিন্দ্য সুষমার কবি রাধারমণ' গ্রন্থের মোড়ক উন্মোচন ও পাঠ-আড্ডা
বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী অনিমেষ বিজয় চৌধুরী সংকলিত ও সম্পাদিত ‘অনিন্দ্য সুষমার কবি রাধারমণ’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও পাঠ-আড্ডা অনুষ্ঠানে বক্তারা বলেছেন, আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে উজ্জ্বলভাবে তুলে ধরতে রাধারমণ এর গানের শুদ্ধ চর্চা একান্ত প্রয়োজন। সে লক্ষ্যে এ গ্রন্থটি বিশেষভাবে সহায়ক হবে। তারা বলেন, ফিউশন কিংবা রিমেইকের নামে বিকৃতি কাম্য নয়। রাধারমণ এর গানের ভাব ও বিষয়বস্তু গভীর অধ্যয়নের বিষয়। বক্তারা আশা প্রকাশ করে বলেন, রাধারমণ এর গানের কথার বিকৃতির বিরুদ্ধে এ গ্রন্থটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারে।
শুক্রবার, ১১ ফেব্রুয়ারি, বিকেলে জিন্দাবাজারস্থ বাতিঘর মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একুশে পদক প্রাপ্ত লোক সংগীত শিল্পী সুষমা দাস। অনুষ্ঠানে আমন্ত্রিত আলোচক হিসেবে বক্তব্য রাখেন লেখক, গবেষক অধ্যাপক নন্দলাল শর্মা এবং গবেষক ও কবি ড. মোস্তাক আহমাদ দীন। সংগীত শিল্পী আশরাফুল ইসলাম অনির রাধারমণ সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গ্রন্থের সম্পাদক ও সংকলক অনিমেষ বিজয় চৌধুরী।
লেখক-সংগঠক প্রণবকান্তি দেব এর উপস্থাপনায় অনুষ্ঠানে পাঠ-আড্ডায় অংশ নেন বিশিষ্ট সংগীত শিল্পী রানা কুমার সিনহা, সাংস্কৃতিক সংগঠক ও বিশিষ্ট তথ্যচিত্র নির্মাতা নিরঞ্জন দে,সম্মিলিত সাংস্কৃতিক জোট এর কেন্দ্রীয় সদস্য,গীতিকার শামসুল আলম সেলিম, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত ও নাট্য সংগঠক প্রভাষক উজ্জ্বল দাশ।
আলোচনা শেষে রাধারমণ এর গান পরিবেশন করেন সংগীত প্রবীণ লোকসংগীত শিল্পী সুষমা দাস ও শিল্পী লিংকন দাশ। ‘অনিন্দ্য সুষমার কবি রাধারমণ’ গ্রন্থটি প্রকাশ করেছে গীতবিতান বাংলাদেশ। বিজ্ঞপ্তি
3 সিলেট মহানগর ও জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন
5 শাহী ঈদগাহ খেলার মাঠে উইমেন্স চেম্বারের মেলা আয়োজন বন্ধ এবং দোকানপাট বন্ধের সময়সীমা রাত ৮টার পরিবর্তে ৯টা পর্যন্ত বর্ধিত
6 নবম জাতীয় বেতন স্কেল বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদন হওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের ‘সর্বস্তরের কর্মচারীবৃন্দ’-এর উদ্যোগে আনন্দ
7 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা ও মহানগর শাখার নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বিশাল আনন্দ
4 সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে জেলা প্রশাসক (ডিসি) বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ দোকান মালিক
2 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট মহানগর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মির্জা মোহাম্মদ সম্রাটকে সভাপতি এবং দেলোয়ার হোসেন
7 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি এবং আব্দুস সালাম
5 জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর সিলেট জেলা শাখার নতুন যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কৃতিসন্তান, বিশিষ্ট