editor

প্রকাশিত: 9:52 PM, February 11, 2022

‘জনগণকে শোষণ নির্যাতন থেকে মুক্ত করতে জাতীয় গণতান্ত্রিক বিপ্লবের সংগ্রামকে অগ্রসর করতে হবে’

‘জনগণকে শোষণ নির্যাতন থেকে মুক্ত করতে জাতীয় গণতান্ত্রিক বিপ্লবের সংগ্রামকে অগ্রসর করতে হবে’

‘জনগণকে শোষণ নির্যাতন থেকে মুক্ত করতে জাতীয় গণতান্ত্রিক বিপ্লবের সংগ্রামকে অগ্রসর করতে হবে’

7

জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার ৪র্থ সম্মেলন

জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার ৪র্থ সম্মেলন ১১ ফেব্রুয়ারি শুক্রবার বিকেল ৪টায় সিলেট জেলা আইনজীবী সমিতির ২ নম্বর বার লাইব্রেরি হলে অনুষ্ঠিত হয়। জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার সভাপতি এডভোকেট কুমার চন্দ্র রায় এর সভাপতিত্বে ৪র্থ সম্মেলন উদ্বোধন করেন সম্মেলনের প্রধান অতিথি ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব) ডা. এম জাহাঙ্গীর হোসাইন।
সম্মেলনের শুরুতে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এর কেন্দ্রীয় সভাপতি ডা. এম এ করিমসহ গণতান্ত্রিক সংগ্রামে আত্মদানকারী এবং প্রাকৃতিক দুর্যোগে মৃত্যুবরণকারীদের প্রতি শোক প্রস্তাব গ্রহণ ও দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রজত বিশ্বাস, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সভাপতি কবি শহীদ সাগ্নিক ও সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক রতœাংকুর দাস, সিলেট জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সারা বিশ্ব যখন করোনা ভাইরাস মহামারীতে বিপযস্ত, জনগণ দিশেহারা হয়ে পড়ছে, এরকম বিপর্যস্ত সময়ের মধ্যেও ধনী গরীবের বৈষম্য উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। দেশের শ্রমিক- শ্রমজীবি,ছাত্র- কৃষক মেহনতী জনগণ আজ স্বৈরাচারী শাসন শোষণে অসহায়। চাল-ডাল, তেল,পিয়াজ, চিনি, শাক-সবজিসহ নিত্য প্রয়োজনীয় পন্যের মূল্যবৃদ্ধির কষাঘাতে জর্জরিত। জনগণের উপর ডিজেল-কেরোসিনের মূল্যবৃদ্ধি ‘মরার উপর খাড়ার ঘা’ হয়ে এসেছে। সরকার এক লাফে ডিজেল-কেরোসিনের মূল্য লিটার প্রতি ১৫ টাকা বাড়ানোর পর এখন আবার বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধির পাঁয়তারা করছে। দফায় দফায় গ্যাস, বিদ্যুৎ, পানি, জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে জনগণ যখন দিশাহারা তখন সরকার উন্নয়নের যে গালভরা বুলি আওড়াচ্ছে তা মূলত সাম্রাজ্যবাদী লগ্নিপুঁজির সর্বোচ্চ মুনাফার লক্ষ্যে সড়ক, রেল, নৌপথসহ অবকাঠামো নির্মাণে বিনিয়োগ আর সর্বোচ্চ লুটপাট ছাড়া আর কিছুই নয়। জনগণের জীবন-জীবিকার সকল প্রয়োজনীয় বিষয় রাষ্ট্রীয় ও দলীয় ব্যবসায়ীদের অবাধ লুটপাট ও লাগামহীন বাণিজ্যক্ষেত্রে পরিণত করেছে।
তিনি বলেন, কৃষক-শ্রমিক-শ্রমজীবী মানুষেরা কঠিন সময় অতিক্রম করছে।সাম্রাজ্যবাদ ও তার এদেশীয় দালালরা বিদ্যমান সম্যসা সংকটের প্রকৃত কারণ অতি উৎপাদন সংকট এবং এর জন্য তারাই দায়ী-এ বিষয়টিকে আড়াল করে বৈশ্বিক করোনা মহামারীকে সামনে তুলে ধরে জনগনকে বিভ্রান্ত করছে। বাংলাদেশ সরকার সাম্রাজ্যবাদ ও তার বিভিন্ন সংস্থার পরিকল্পনা ও নীতি-নির্দেশ বাস্তবায়ন করে চলছে। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের শাসন শোষণ জনগণের উপর ভয়ানক ভাবে জগদ্দল পাথরের মত চেপে বসেছে। বিগত দুই বছর যাবত’ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী মুজিববর্ষ ‘পালনের জোয়ারে ভাসাচ্ছে। কৃষকরা জোতদার- ইজারাদার- মহাজন এবং ফড়িয়া ব্যবসায়ীদের শোষণে জমি হারিয়ে ভূমিহীন গৃহহীন ও নিঃস্ব হচ্ছে। বেকার হয়ে কাজের সন্ধানে শহরে ভিড় করছে। সাম্রাজ্যবাদের পরিকল্পনায় ও দালালদের স্বার্থে শিল্প কলকারখানা বন্ধ করে দিচ্ছে। পর্যাপ্ত নতুন কর্মসংস্থান সৃষ্টি না হওয়ায় শিক্ষিত তরুণ- তরুণীরাও বেকারত্বের মিছিলে যোগ হচ্ছে। চরম হতাশায় নিমজ্জিত হয়ে তরুণ-তরুণীরা মাদকাসক্ত হচ্ছে এবং কোনো উপায়ান্তর না দেখে আত্মহত্যার দিকে ধাবিত হচ্ছে। মাস্তানী – চাঁদাবাজি, গুম-খুন -অপহরণ, ঘুষ,মাদকে দেশ ছেয়ে গেছে।সংখ্যালুঘুদের উপর প্রায়ই হামলা হচ্ছে এবং তাদের বাড়িঘর, দোকানপাঠ লুটপাট হচ্ছে। সড়কে প্রাণ ঝরছে অকাতরে। বিভিন্ন কালা- কানুন তৈরি করে জনগণের শক্তি ও সরকারের বিরুদ্ধ-মতাবলম্বীদের দমন পীড়ন করা হচ্ছে। ডিজিটাল নিরাপত্তা আাইনের নামে সংবাদ মাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতা হরণ করছে।

8

আলোচনা সভায় অতিথিবৃন্দ বলেন, সমগ্র পুঁজিবাদী-সাম্রাজ্যবাদী বিশ্বব্যবস্থায় এক গভীর ও সামগ্রিক সংকট, দ্বন্দ্ব-সংঘাতময় উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে দিয়ে অগ্রসর হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর বৃহত্তম ও গভীরতম অর্থনৈতিক সংকট ও মন্দা আঁকাবাঁকা গতিপথে ১৪তম বছরে পড়ে দীর্ঘস্থায়ী হয়ে মহামন্দার দিকে ধাবিত হচ্ছে। করোনা ভাইরাসের কারণে চলমান অর্থনৈতিক সংকট আরও ঘনীভূত রূপে সামনে এসেছে। পুঁজি ও শক্তির অনুপাতে বাজার ও প্রভাববলয় পুনর্বন্টনকে কেন্দ্র করে সাম্রাজ্যবাদী দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব-সংঘাত, মুদ্রাযুদ্ধ, স্থানীয় ও আঞ্চলিক যুদ্ধ বিস্তৃত হয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের বিপদ বৃদ্ধি করে চলছে। এরই ফলশ্রুতিতে মার্কিন সাম্রাজ্যবাদের নেতৃত্বে ন্যাটো জোটের সাথে ইউক্রেন সংকটকে ইস্যু করে সাম্রাজ্যবাদী রাশিয়ার যুদ্ধ উত্তেজনার পাশাপাশি তাইওয়ান ও দক্ষিণ চীন সাগরকে কেন্দ্র করে বৃহৎ সাম্রাজ্যবাদী হওয়ার লক্ষ্যে অগ্রসরমান পুঁজিবাদী চীনের সাথেও মার্কিনের সামগ্রিক যুদ্ধ প্রস্তুতি চলছে। আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব পড়ছে জাতীয় ক্ষেত্রে। ভূ-রাজনৈতিক ও রণনীতিগত গুরুত্বের প্রেক্ষিতে বাংলাদেশকে নিয়ে আন্তঃসাম্রাজ্যবাদী দ্বন্দ্ব সুতীব্র। তার প্রতিফলন ঘটছে মার্কিনের পক্ষ থেকে কোয়াড জোটে বাংলাদেশকে যোগদানের প্রস্তাবের প্রেক্ষিতে চীনের পক্ষ থেকে কোয়াডে বাংলাদেশকে যোগদান না করার হুশিয়ারি উচ্চারণ; মার্কিনের ‘গণতন্ত্র সম্মেলনে’ বাংলাদেশ আমন্ত্রণ না জানানো এবং র‌্যাব ও র‌্যাবের সাবেক ডিজিসহ ৭ কর্মকর্তার উপর মার্কিন নিষেধাজ্ঞা প্রদানের মধ্য দিয়ে। সাম্রাজ্যবাদীদের আভ্যন্তরীণ দ্বন্দ্বের নগ্ন বহিঃপ্রকাশ ঘটছে বাংলাদেশের রাজনীতিতে। ক্ষমতা বহির্ভূত অন্যান্য দালাল রাজনৈতিক দলগুলো প্রভুদের স্বার্থ রক্ষা করে জনগণের স্বার্থকে আড়াল করে নিছক ক্ষমতার প্রশ্নে নানামুখী তৎপরতা চালাচ্ছে। দেশের বর্তমান অবস্থায় প্রয়োজন সাম্রাজ্যবাদ বিরোধী সকল গণতান্ত্রিক শক্তির ঐক্য এবং স্বৈরাচার ও স্বৈরতন্ত্র উচ্ছেদে শ্রমিক-কৃষক-জনগণের সমস্যা-সংকট নিয়ে লাগাতার আন্দোলন-সংগ্রাম গড়ে তুলে গণতান্ত্রিক রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠার লক্ষ্যে অগ্রসর হওয়া।
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহীন আলমের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট শাহপরাণ থানা কমিটির সভাপতি খোকন আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা কমিটির যুগ্ম-আহবায়ক মো. আনছার আলী, জাতীয় ছাত্রদল শাহজালাল বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ওসমান গণি, সিলেট জেলা শাখার যুগ্ন-আহবায়ক নাজমুল হোসেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মো. ছাদেক মিয়া, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি সিলেট জেলা শাখার যুগ্ম-আহবায়ক সুজন মিয়া, মালনীছড়া রাবার শ্রমিক সংঘের সভাপতি জয় মাহাতো কুর্মী প্রমুখ। -বিজ্ঞপ্তি

4

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ আ.লীগ নেত্রী আলিয়া ও তার ছেলে ছাত্রলীগ নেতা তামিমের তৎপরতা ও নানামুখী অপকর্ম

নিষিদ্ধ আ.লীগ নেত্রী আলিয়া ও তার ছেলে ছাত্রলীগ নেতা তামিমের তৎপরতা ও নানামুখী অপকর্ম

3 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ

‘জমজম বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা মঈনউদ্দীন চৌধুরীর বিরুদ্ধে কোটি টাকার বাড়ি আত্মসাত সহ নানা অভিযোগ

‘জমজম বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা মঈনউদ্দীন চৌধুরীর বিরুদ্ধে কোটি টাকার বাড়ি আত্মসাত সহ নানা অভিযোগ

6 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন এলাকার একটি কোটি টাকার পারিবারিক বাড়ি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা

ইজারাদার চন্দন হলেও সুরমায় বালু উত্তোলনের মূলহোতা ‘ডিপজল মিজান’ ও হাবিবুল্লাহ

ইজারাদার চন্দন হলেও সুরমায় বালু উত্তোলনের মূলহোতা ‘ডিপজল মিজান’ ও হাবিবুল্লাহ

5 * সুরমা নদীতে ইজারার নামে কোটি কোটি টাকার বালুদস্যুতা * প্রতিবাদী জনতার ওপর মিথ্যা মামলা ও হয়রানি * ২.৪৫

সিলেট ১৪নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সাথে শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

সিলেট ১৪নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সাথে শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

2 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য

সিলেট শহরতলীর ধোপাগুলে হয়রানীর প্রতিবাদে ফেলুডা ব্যবসায়ীদের সভা

সিলেট শহরতলীর ধোপাগুলে হয়রানীর প্রতিবাদে ফেলুডা ব্যবসায়ীদের সভা

7 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল

নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম

নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম

1 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

3 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা

সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন

সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন

6 সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি

1
7