editor
প্রকাশিত: ৭:৩৩ পূর্বাহ্ণ, অক্টোবর ২০, ২০২০
সিলেটের এমসি কলেজে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় যৌথ অনুসন্ধান কমিটির তদন্ত প্রতিবেদন হাইকোর্টে জমা পড়েছে। সোমবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার কার্যালয়ে এই তদন্ত প্রতিবেদন জমা হয়। প্রতিবেদনটি সিলগালা রয়েছে। আদালতে উপস্থাপনের আগে এর তথ্য-উপাত্ত প্রকাশে রাজি হয়নি সুপ্রিম কোর্ট প্রশাসন।
হাইকোর্টের সংশ্নিষ্ট বেঞ্চে রাষ্ট্রপক্ষে দায়িত্বরত ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী সাংবাদিকদের সোমবার জানান, বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহি উদ্দিন শামীম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ মঙ্গলবার প্রতিবেদনটি দাখিল করা হতে পারে।
গত ২৯ সেপ্টেম্বর হাইকোর্টের এই বেঞ্চ ওই সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা অনুসন্ধানে যৌথ কমিটি গঠন করে দেন। সিলেটের জেলা ও দায়রা জজ, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং অতিরিক্ত ডেপুটি কমিশনারকে এই অনুসন্ধানের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি এই কমিটিকে সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা করতেও পুলিশ কমিশনারকে নির্দেশ দেন হাইকোর্ট। আলোচিত ওই ধর্ষণের ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী আইনজীবী মোহাম্মদ মেসবাহ উদ্দিন।
উচ্চ আদালতের নির্দেশনার পর গত ১ অক্টোবর তদন্ত কমিটির প্রধান সিলেটের জেলা ও দায়রা জজ মো বজললুর রহমান, অন্যান্য সদস্যরা হলেন- মহানগর মুখ্য হাকিম মো: আবুল কাশেম, অতিরিক্ত মহানগর দায়রা জজ মমিুনুন নেছা, অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন সুলতানা ঘটনাস্থল পরির্দশনের মাধ্যমে তদন্ত কার্যক্রম শুরু করেন।
প্রসঙ্গত, গত ২৫ সেপ্টেম্বর এমসি কলেজের ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন এক তরুণী। খবর পেয়ে রাতে গৃহবধূকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে শাহপরান থানা পুলিশ।
এ ঘটনায় ছয় জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও তিনজনকে আসামি করে শনিবার সকালে নগরীর শাহপরান থানায় মামলা করেছিলেন ভুক্তভোগীর স্বামী। এজাহারভূক্ত ছয় আসামিসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করে রিমান্ডে নেয় আইনশৃঙ্খলা বাহিনী। রিমান্ড শেষে ৮ আসামিই আদালদতে দায় স্বীকার করে জবানবন্দি দেন।
চাঞ্চল্যকর এই ঘটনায় এমসি কলেজ কর্তৃপক্ষ, শিক্ষা মন্ত্রণালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় পৃথক তদন্ত কমিটি গঠন করেছে।
4 সিলেটের সীমান্তঘেঁষা জৈন্তাপুর উপজেলায় ডিবি পুলিশের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত ফারুক ওরফে ‘কাউয়া ফারুক’কে ঘিরে নতুন নতুন
7 সুনামগঞ্জের শাল্লা উপজেলার কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের আঁধারে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে।
7 বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট সদর উপজেলা শাখার ৯৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি পুনঃগঠন করা হয়েছে। 1 বুধবার (২৪
1 প্রবাসে সিলেট অঞ্চলের মানুষের অধিকার রক্ষা ও আঞ্চলিক উন্নয়নের দাবিকে বেগবান করতে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’-এর পর্তুগাল শাখার পূর্ণাঙ্গ
6 জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো: কামরুজ্জামান জুয়েল বলেছেন, যেকোনো মূল্যে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের
7 সিলেটের অন্যতম দ্বীনি বিদ্যাপীঠ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, সাবেক জাতীয় সংসদ সদস্য (এমপি), বিশিষ্ট ইসলামী
6 আমেরিকার পশ্চিম উপকূলের (ওয়েস্ট কোস্ট) বাংলাদেশী প্রবাসীদের সর্ববৃহৎ ফেডারেশন, বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস (বাফলা) নির্বাচনে সাধারণ সম্পাদক
5 শাল্লা প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লা উপজেলার ২নং হবিবপুর ইউনিয়নের ছত্রিশ চক মৌজার মধ্য দিয়ে প্রবাহিত কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের আঁধারে