editor

প্রকাশিত: 7:51 PM, February 13, 2022

মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ: মজিবর রহমান

মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ: মজিবর রহমান

সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেছেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭২ সালের এ দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পৃষ্ঠপোষকতায় সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠার পর থেকে মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ করে তাদের দাবি ও অধিকার আদায়ে নানা কর্মসূচি পালন করে যাচ্ছে সংগঠনটি। তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে মুক্তিযোদ্ধাদের জন্য সবকিছু করেছেন। দেশের ৯৫ শতাংশ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছেন।

তিনি রোববার (১৩ ফেব্রুয়ারি) সিলেটে জেলা পরিষদ কার্যালয়ের হলরুমে মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে মুক্তিযোদ্ধা সংসদের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, সিলেট জেলা ইউনিট কমান্ডের সর্বশেষ নির্বাচিত কমান্ডার সুব্রত চক্রবর্তী সভাপতিত্বে ও সিলেট জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক মনোজ কপালী মিন্টুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দীপ কুমার সিংহ, সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকসুদ ইবনে আজিজ লামা, সিলেট মহানগর ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার ও মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, বিয়ানীবাজার উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম. এ কাদির, গোলাপগঞ্জ উপজেলা উপজেলার কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আকমল আলী, সাম্যবাদী দল কেন্দ্রীয় পলিট ব্যুারো সদস্য ও সিলেট জেলা সম্পাদক ধীরেন সিংহ, দক্ষিণ সুরমা উপজেলা কমান্ডের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. ইজরাইল মিয়া, জেমসদ লিউ কাবসুছন।

অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মো. আজিজুল কামাল, পান্না লাল রায়, রাজ ইব্রাহিম তালুকদার রাজু, বাবুল মিয়া (যোদ্ধাহত), আশরাফুল ইসলাম, মকনন্দ বর্মন, অনিল দাশ, মঈন উদ্দিন, কছির মিয়া, খালিলুর রহমান, সামছুল হক, ইউনুছ আলী, আজমল আলী, হাজী রইছ আলী, বীর মুক্তিযোদ্ধা সন্তান সামচুন নাহার, আম্বিয়া বেগম, শাহানা বেগম, রজাদীপ সমাদ্দার, উজ্জল পাত্র, ডিপজল পাত্র, যুব কমান্ড নেতা শেখ মো: আলম, এজাজ আহমদ, পাপ্পু আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়