editor
প্রকাশিত: 9:16 PM, February 14, 2022
হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার কাদিরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কবিন্দ্র দাস এর উপর শারীরিক নির্যাতনকারী প্রধান শিক্ষক তাজুল ইসলাম এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করেন সিলেটস্থ কাদিরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রী বৃন্দ।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে কবিন্দ্র দাস এর উপর হামলার প্রতিবাদে এই মানববন্ধন করেন শিক্ষার্থীরা।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, প্রধান শিক্ষক তাজুল ইসলাম উক্ত বিদ্যালয়ে স্বৈরাচারী শাসন ব্যবস্থা চালু করেন। নিজের খেয়াল খুশিমত খামখেয়ালিভাবে চালাচ্ছেন উক্ত বিদ্যালয়টি। বিদ্যালয়ের বিভিন্ন খাতের টাকা তিনি অন্যায়ভাবে পকেটে ভরে রেখেছেন যা অন্য শিক্ষকদের জানা থাকলে ও তাজুল ইসলামের ভয়ে মুখ খুলতে পারছেন না। শিক্ষার্থীরা আরো বলেন কবিন্দ্র স্যার এই স্কুলের সবচেয়ে প্রাক্তন শিক্ষক এবং শিক্ষাগত যোগ্যতায় ও তিনি সবার চেয়ে এগিয়ে। কবিন্দ্র স্যারের সাথে তাজুল ইসলামের কথা কাটাকাটির এক পর্যায়ে তিনি কবিন্দ্র স্যার এর গায়ে হাত তুলেন। আমরা এর সুষ্ঠু বিচার চাই।
উক্ত ঘটনায় শিক্ষার্থীরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং সেই সাথে অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রধান শিক্ষক তাজুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। বিজ্ঞপ্তি
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়