editor
প্রকাশিত: 5:21 PM, February 18, 2022

প্রাথমিক বিদ্যালয় খুলছে ১ মার্চ!
ডেস্ক রিপোর্ট
১২ বছর বয়সী অর্থাৎ প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের টিকার অনুমতি না থাকায় আপাতত প্রাথমিক বিদ্যালয় খোলার কথা না থাকলেও আগামী ১ মার্চ থেকে বিদ্যালয়গুলো খুলে দেওয়া হচ্ছে।
‘শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সংক্রান্ত বিষয়ে’ সিদ্ধান্ত জানাতে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে সংবাদ সম্মেলন শিক্ষামন্ত্রী দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন জানান, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান আগামী ২২ ফেব্রুয়ারি থেকে খুলে দেওয়া হবে।
করোনার সংক্রমণ পরিস্থিতি আরও দুই সপ্তাহ দেখে প্রাথমিক বিদ্যালয় খোলার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছিলেন দুই মন্ত্রী।
তবে প্রাথমিক বিদ্যালয়গুলো ১ মার্চ থেকে খোলার প্রস্তুতি নিতে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয় সূত্র।
এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে হয়তো রোববার আনুষ্ঠানিকভাবে জানানো হতে পারে।
বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, যেহেতু প্রাথমিকের শিক্ষার্থীদের টিকা নেওয়া হয়নি, আমাদের পরামর্শকরা বলেছেন যে সংক্রমণ দ্রুত নামছে। আমরা গোড়াতে দেখেছি একেবারে ঊর্ধ্বগামী হল, ৩০-এ (সংক্রমণের হার) যখন হল, গতকাল দেখেছি ১২ দশমিক ২০ ভাগে নেমে এসেছে। এই ধারা অব্যাহত থাকবে বলেই তারা আশা করছেন। ২২ তারিখের পর থেকে ১০ দিন বা দুই সপ্তাহের মধ্যে প্রাথমিকের শিক্ষার্থীদেরকেও শ্রেণিকক্ষে নিয়ে আসতে পারবো বলে আশা করছি। কিন্তু এখন যে পরিস্থিতি তাতে প্রাথমিককে শ্রেণিকক্ষে পাঠদানে নিয়ে আসছি না। আর একটু ওয়েট করছি, কারণ তাদের তো টিকা দেওয়া হয়নি। আমরা সপ্তাহ দু’য়েক একটু দেখব।
প্রাথমিকের শিক্ষার্থীদের যখনই স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয় অনুমোদন নিয়ে তৈরি হবেন তখনই টিকাদান কার্যক্রম শুরু করতে পারবো বলে জানান শিক্ষামন্ত্রী।
5 সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সিলেট
2 বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে জাতিসংঘ ঘোষিত ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
8 সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়ন (রেজি নং বাঃ জাঃ ফেঃ ৩৮)-এর বালাগঞ্জ থানা কমিটি
4 সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক শান্তি দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ‘পিস
8 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেটের পর্যটন শিল্পের বিকাশের সঙ্গে এ
7 সিলেটে বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসক ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে ‘ইন্ডাস্ট্রিয়ালিস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ এবং
3 দুই দিনব্যাপী ‘আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে দায়িত্ব পালনের বিশেষ স্বীকৃতি ও সম্মানস্বরূপ ক্রীড়া সমন্বয়ক মো. আরিফ
6 মাদক ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটে মানবাধিকার সংগঠন সেইভ দ্যা