editor
প্রকাশিত: 9:03 PM, February 18, 2022

পার্থ তালুকদার রচিত 'লোকধারার সন্ধানে' বইয়ের মোড়ক উন্মোচন
প্রাবন্ধিক ও গল্পকার পার্থ তালুকদার রচিত ‘ লোকধারার সন্ধানে’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আলোচকরা বলেছেন, বাংলা সাহিত্যে লোকধারা একটি সমৃদ্ধ শাখা। এর যথাযথ বিকাশ ও চর্চা প্রয়োজন। বক্তারা বলেন, লোকসাহিত্য নিয়ে গবেষণায় এগিয়ে সবাইকে আসতে হবে। বিশ্ববিদ্যালয়সহ মূল ধারার শিক্ষা ব্যবস্থায় লোকসাহিত্য ও সংস্কৃতিকে যুক্ত করতে হবে। একই সাথে তারা আরো বলেন, তরুণ প্রজন্মকে নিজেদের শেকড় এর সাথে পরিচয় করিয়ে দিতে লোক চর্চার কোনো বিকল্প নেই। সে লক্ষ্যে লোকসাহিত্যের ভাণ্ডারে’লোকধারার সন্ধানে’বইটি অনন্য একটি সংযোজন। এসব গ্রন্থ পঠন-পাঠনের মধ্য দিয়েই মনোজগতের উৎকর্ষতা সাধিত হয়।
আজ শুক্রবার ১৮ ফেব্রুয়ারি বিকেলে জিন্দাবাজারস্থ বাতিঘর মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চৈতন্য প্রকাশনী এ অনুষ্ঠানের আয়োজন করে। সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আনোয়ার হোসেন রনির সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত আলোচক হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক, গবেষক কবি ড. মোস্তাক আহমাদ দীন ও লেখক, সংগঠক প্রণবকান্তি দেব। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রূপালী ব্যাংক এর উপ মহা ব্যবস্থাপক নোমান মিয়া, মোঃ ফজলুল হক এবং এজিএম মোঃ আশরাফ হোসেন। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চৈতন্য প্রকাশনীর স্বত্তাধীকারি রাজীব চৌধুরী। কবি সঞ্জয় নাথ সঞ্জুর উপস্থাপনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যাক্তিত্ব শামসুল আলম সেলিম, সিলেট সরকারী মহিলা কলেজের সহযোগী অধ্যাপক বিমান বিহারি রায়, সিনিয়র চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুনুর রশীদ ও ডাঃ মধুসুধন ধর। এছাড়াও লেখক প্রতিক্রিয়া ব্যক্ত করেন পার্থ তালুকদার।
অনুষ্ঠানে সিলেটের সাহিত্য -সংস্কৃতি অঙ্গনের পাশাপাশি বিভিন্ন পেশার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সঙ্গীত পরিবেশন করেন বাউল বশির উদ্দিন সরকার। বিজ্ঞপ্তি
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়