editor
প্রকাশিত: 9:56 PM, February 18, 2022
নিজস্ব প্রতিবেদক :
গোলাপগঞ্জে ফুটবল খেলা দেখতে গিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে তারিফুর রহমান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আর ৩ জন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) উপজেলার পৌর এলাকার রণকেলী রঙাইবিছরা নামক মাঠে এ ঘটনা ঘটে।
নিহত যুবক উপজেলার পৌর এলাকার রণকেলী নয়াগ্রামের তখলিছ আলীর ছেলে।
নিহতের বিষয়টি নিশ্চিত করেন তার চাচাতো ভাই রেজন আহমদ।
স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে নিজ এলাকার ফুটবল খেলা দেখতে যান তারিফুর রহমান। এসময় নিজ দলের খেলোয়াড়দের দমক দিয়ে সুন্দর করে খেলার জন্য বুঝাতে থাকেন। প্রতিপক্ষের খেলোয়াড় গোলাম কিবরিয়া সোহাগ তখন মনে করেন যে তাকে দমক দেয়া হচ্ছে। এসময় তারিফুর রহমানের সাথে গোলাম কিবরিয়া সোহাগের কথা কাটাকাটি হয়। পরে সবাই বিষয়টি সমাধান করেন। খেলায় রণকেলী নয়াগ্রাম ফুটবল দল বিজয়ী হয়। এরপর খেলা শেষ হওয়ার পরপরই বিপক্ষ দলের টিম ম্যানেজার রণকেলী রঙাইবিছরা এলাকার টিম ম্যানেজার মখছুদ হোসেন বাবুলের ছেলে মাহবুব হোসেন বান্না থাকা সত্ত্বেও কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে কয়েকজনকে উপর্যুপুরি ছুরিকাঘাত করেন। পরে স্থানীয়রা গুরতর আহত ৩ জনকে নগরীর নর্থ ইস্ট মেডিকেলে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮ টার দিকে তারিফুর রহমান মারা যান। এ ঘটনায় খেলার ম্যাচ লেফারি একই এলাকার তছন আলীর ছেলে আবু সুফিয়ান (২৭), তার ছোট ভাই জায়েদ আহমদ পারভেজ (১৭) ও একই এলাকার ফয়ছুল আলীর ছেলে শাহানুর আহমদ গুরুতর আহত হন।
3 সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। 4 সোমবার (২১ সেপ্টেম্বর)
3 বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে জাতিসংঘ ঘোষিত ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
5 সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়ন (রেজি নং বাঃ জাঃ ফেঃ ৩৮)-এর বালাগঞ্জ থানা কমিটি
7 সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক শান্তি দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ‘পিস
4 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেটের পর্যটন শিল্পের বিকাশের সঙ্গে এ
6 সিলেটে বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসক ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে ‘ইন্ডাস্ট্রিয়ালিস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ এবং
5 দুই দিনব্যাপী ‘আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে দায়িত্ব পালনের বিশেষ স্বীকৃতি ও সম্মানস্বরূপ ক্রীড়া সমন্বয়ক মো. আরিফ
3 মাদক ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটে মানবাধিকার সংগঠন সেইভ দ্যা