editor
প্রকাশিত: 9:37 AM, September 8, 2020
রাজধানীর মিরপুরে বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে ১টি বিদেশি পিস্তল ও ১ হাজার পিস ইয়াবাসহ ছিনতাইকারী চক্রের চার সদস্যকে আটক করেছে র্যাব-৪।
আটকরা হলেন— জুয়েল রানা (৩১), মো. আ. মান্নান (৩০), মেহেদী হাসান (২৮) ও সোহেল রানা (২৮)।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোরে গোপন তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়।
আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে র্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল জানান, আটকদের নামে বিভিন্ন থানায় একাধিক অস্ত্র, খুন, ছিনতাই ও মাদক মামলা রয়েছে। তারা অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে সংঘবদ্ধভাবে দীর্ঘদিন ধরে রাজধানী ও গাজীপুরের বিভিন্ন এলাকায় ছিনতাই করে আসছিলেন।
এছাড়া দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে শাহআলী, মিরপুর, উত্তরা, টঙ্গীসহ রাজধানীর বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক ব্যবসায়ীদের সরবরাহ করে আসছিলেন তারা। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান র্যাব কর্মকর্তা।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে