editor

প্রকাশিত: 3:29 PM, February 24, 2022

রোটারিয়ানদেরকে আন্তরিকতার সাথে মানবতার সেবায় কাজ করতে হবে : প্রফেসর ড. রমা বিজয় সরকার

রোটারিয়ানদেরকে আন্তরিকতার সাথে মানবতার সেবায় কাজ করতে হবে : প্রফেসর ড. রমা বিজয় সরকার

রোটারী ইন্টারন্যাশনাল এর ১১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. রমা বিজয় সরকার বলেছেন, রোটারিয়ানদেরকে আন্তরিকতার সাথে মানবতার সেবায় কাজ করতে হবে। পুরস্কারের লোভে নয়, মানবসেবার লক্ষ্য নিয়ে কাজ করলে এর প্রতিদান অবশ্যই পাওয়া যাবে। সুন্দর সমাজ বিনির্মাণে রোটারিয়ানরা বিশ্বব্যাপী কাজ করে যাচ্ছেন। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষার বিস্তারসহ নানা ক্ষেত্রে রোটারিয়ানদের অবদান ব্যাপক। তিনি এ ধরনের একটি অনুষ্ঠানের আয়োজনের জন্য রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮২ এর ডিস্ট্রিক্ট গভর্নর এবং আয়োজক রোটারী ক্লাব অব সিলেট সেন্টালের সকল নেতৃবৃন্দদের ধন্যবাদ জানান। তিনি রোটারী ক্লাবের পাশাপাশি সমাজের বিত্তবানদের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান।

(২৩ ফেব্রুয়ারি) বুধবার রাতে নগরীর জেলরোডস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে রোটারি ক্লাব অব সিলেট সেন্টাল-৩২৮২ এর আয়োজিত রোটারী ইন্টারন্যাশনাল এর ১১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

রোটারি ক্লাব অব সিলেট সেন্টালের প্রেসিডেন্ট রোটারিয়ান মোহাম্মদ শামসুদ্দিন পিএইচএফ এর সভাপতিত্বে ও রোটারী বার্থডে উদযাপন কমিটির চেয়ারম্যান ডেপুটি গভর্ণর রোটারিয়ান পিপি মো: নজরুল ইসলাম পিএইচএফ এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাষ্ট ডিস্ট্রিক গভর্ণর ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ এমপিইচএফ এমডি,পাস্ট ডিস্ট্রিক্ট গভর্ণর শহিদ আহমদ চৌধুরী এমপিএইচএফ, পাষ্ট ডিস্ট্রিক গভর্ণর এবং ডিস্ট্রিক ট্রেইনার প্রিন্সিপাল লেফটেনেন্ট কর্ণেল অবসর প্রাপ্ত আতাউর রহমান পীর পিএইচএফ। শুভেচ্ছা বক্তব্য রাখেন রোটা: পিপি সিদ্দিকুর রহমান পিএইচএফ, রোটারি ডিষ্ট্রিক ৩২৮২ এর ফার্স্ট লেডি রোটা: ফিরোজা রহমান, এসিসট্যান্ট গভর্ণর রোটা: পিপি এম এ রহিম আরএফএসএম।

অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, কমিটির অন্যতম সদস্য রোটাঃ পিপি বিকাশ কান্তি দাস পিএইচএফ এবং সিলেট অঞ্চলের (সুরমা জোন, কুশিয়ারা জোন ও খোয়াই জোন) এর সকল ক্লাব প্রেসিডেন্ট। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন রোটা: পিপি তৈয়বুর রহমান আরএফএসএম, জাতীয় সংগীত পরিবেশন করেন রোটা: পিপি এডভোকেট ড. এম শহিদুল ইসলাম এড.পিএইচএফ, রোটারী ইনভোকেশন রোটাঃ আহমেদ রশীদ চৌধুরী আরএফএসএম।

অনুষ্ঠানে অতিথিদের ফুল দিয়ে বরণ করেন দয়ামীর কলেজের প্রিন্সিপাল প্রফেসর রোটা: পিপি সাব্বির আহমদ, আরএফএসএম, রোটা: পিপি এম এ মুকিত আরএফএসএম, রোটা: পিপি এম জিয়াউল হক এমপিএইচএফ, রোটা: পিপি রহুল আলম আরএফএসএম ও এসিস্ট্যান্ট গর্ভনর রোটা: পিপি এম এ রহিম আরএফএসএম। রোটারী ক্লাব অব সিলেট সেন্টালের পক্ষ থেকে অতিথিদের শুভেচ্ছা স্মারক ও সর্বোচ্চ রেজিষ্ট্রেশনকারী রোটারী ক্লাব অব রাইজিং ষ্টার, রোটারী ক্লাব অব গ্রীণ সিটি, রোটারী ক্লাব অব গোল্ডেন সিটিকে সার্টিফিকেট প্রদান করা হয়। ধন্যবাদ জ্ঞাপন করেন রোটা: হুমায়ন ইসলাম কামাল, আরএসএফএম।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়