editor

প্রকাশিত: 4:05 PM, February 24, 2022

ইউক্রেনে উদ্বেগ-উৎকণ্ঠায় বাংলাদেশিরা

ইউক্রেনে উদ্বেগ-উৎকণ্ঠায় বাংলাদেশিরা

ইউক্রেনে উদ্বেগ-উৎকণ্ঠায় বাংলাদেশিরা

5

ডেস্ক রিপোর্ট
ইউক্রেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা এখন উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। সেখানে জরুরি অবস্থা জারি হওয়ার ফলে কেউই এখন আর ইউক্রেন ছাড়তে পারছেন না।

রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকেই প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ -উৎকণ্ঠা বাড়ছে। ইউক্রেনে জরুরি অবস্থা জারি ও সেখানে বাংলাদেশের দূতাবাস না থাকায় প্রবাসীরা আরো বেশি সমস্যার সম্মুখীন হচ্ছেন।

3

ইউক্রেনের জেগেলোনিয়ান ইউনিভার্সিটি মেডিক্যাল কলেজের শিক্ষার্থী রিজভী হাসান বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) জানান, ইউক্রেনে এখন জরুরি অবস্থা জারি হয়েছে। কেউই এখন বাইরে বের হচ্ছেন না। রাস্তা ঘাটে শুধু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। প্রবাসীর উদ্বেগ – উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন বলেও জানান তিনি।

সূত্র জানায়, ইউক্রেনের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাস।

8

ইউক্রেনের পরিস্থিতি অশান্ত হওয়ায় ১৫ ফেব্রুয়ারি পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাস থেকে বাংলাদেশিদেরকে অবিলম্বে সে দেশ ত্যাগের পরামর্শ দেওয়া হয়। অন্য কোনো দেশে যেতে না পারলে তাদের বাংলাদেশে ফিরে যেতে বলা হয়। একইসঙ্গে সকল বাংলাদেশিকে অত্যাবশ্যকীয় না হলে ইউক্রেনে সকল প্রকার ভ্রমণ পরিহার করার জন্য পরামর্শও দেওয়া হয়।

এর আগে ১৪ ফেব্রুয়ারি পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাস এক জরুরি বার্তায় ইউক্রেনের প্রবাসী বাংলাদেশিদের অপেক্ষাকৃত নিরাপদ স্থানে সরে যেতে পরামর্শ দিয়েছিল। নিরাপদ স্থান হিসেবে ইউক্রেনের বাইরে কোনো নিরপেক্ষ দেশ অথবা ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সংলগ্ন সীমান্ত এলাকার কথা উল্লেখ করে দূতাবাস।

5

পোল্যান্ডের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে রাষ্ট্রদূত বলেন, তারা পুরো ইউক্রেনে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং ইস্টার্ন ইউক্রেনের যেসব এলাকায় সমস্যা রয়েছে, সেখানেও অনেক বাংলাদেশি আছেন, যাদের অনেকেই শিক্ষার্থী।

2

ইউক্রেনে ঠিক কতজন বাংলাদেশি আছেন, তার সঠিক কোনো পরিসংখ্যান নেই। তবে ইউক্রেনের একটি সূত্র জানায়, বৈধ-অবৈধ সব মিলিয়ে প্রায় সেখানে দেড় হাজার বাংলাদেশি থাকতে পারেন।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম

নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম

4 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

7 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা

সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন

সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন

6 সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি

স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

7 স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সিলেট-এর ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। 7 সোমবার (২১ সেপ্টেম্বর) অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এবং

টুকেরগাঁওয়ে ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নোমান আহমদের মতবিনিময়

টুকেরগাঁওয়ে ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নোমান আহমদের মতবিনিময়

7 সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেন নোমান আহমদ। এ উপলক্ষে

সিএনজি-অটোরিকশার ভাড়া দৌরাত্ম্যে জিম্মি যাত্রীরা

সিএনজি-অটোরিকশার ভাড়া দৌরাত্ম্যে জিম্মি যাত্রীরা

8 আব্দুর রহমান: 8 সিলেট নগরীর গণপরিবহনের অন্যতম প্রধান বাহন সিএনজিচালিত অটোরিকশা। অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রোগী ও সাধারণ নাগরিকদের প্রতিদিনের

সিসিকের সামনে অবৈধ সিএনজি স্ট্যান্ডে চাঁদা আদায়ের অভিযোগ

সিসিকের সামনে অবৈধ সিএনজি স্ট্যান্ডে চাঁদা আদায়ের অভিযোগ

8 সিটি করপোরেশনের প্রধান কার্যালয়ের সামনেই গড়ে উঠেছে কথিত অবৈধ সিএনজি স্ট্যান্ড। আর এই স্ট্যান্ডকে ঘিরে নুরুল আমিন, মামুন, ইয়ামিন

জুলাইয়ে ছাত্র-জনতার ওপর হামলাকারী শ্রমিক লীগ নেতা ইয়াসিন সুমন অধরা

জুলাইয়ে ছাত্র-জনতার ওপর হামলাকারী শ্রমিক লীগ নেতা ইয়াসিন সুমন অধরা

3 জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৪ আগস্ট জিন্দাবাজারে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলার অভিযোগ রয়েছে সিলেট মহানগর শ্রমিক লীগের সহ-সাধারণ সম্পাদক

1
8