editor
প্রকাশিত: 4:55 PM, February 24, 2022

জগন্নাথপুরে মুকুলে মুকুলে ভরে গেছে আম গাছ
আলী জহুর. জগন্নাথপুর
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আম গাছগুলোতে মুকুল মকুলে ভবে গেছে। বসন্তের নানা ফুলের সঙ্গে সৌরভ ছড়াচ্ছে গাছে গাছে আমের মুকুল। আর এ মকুলের মিষ্টি ঘ্রাণে মৌ মৌ করছে প্রকৃতি। মনকে করে তুলছে প্রাণবন্ত। রবিবার (২৪ ফেব্রুয়ারী) সরেজমিনে জগন্নাথপুর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, আম গাছে গাছে শোভা পাচ্ছে মকুল আর মকুল। এ যেন হলুদ আর সবুজের মহামিলন। তবে আমের ফলন নির্ভর করছে আবহাওয়ার ওপর। আবহাওয়া অনুকুলে থাকলে এ বছর আমের ফলন ভালো হবে আশা করছেন আম গাছের মালিকরা। মৌসুমের শুরুতে আবহাওয়া অনুকুলে থাকয় মকুলে ভরে গেছে আম গাছ। গাছে পুরো মুকুল ফুটতে আরও কয়েক দিন লাগবে বলে জানান আম গাছের মালিকগণ। গত বছরের চেয়ে টনা শীত ও কুয়াশার তীব্রতা এ বছর অনেক কম ছিল। গতবারের মতো মৌসুমের শুরুতে শিলাবৃষ্টিও হয়নি এবং মাঝে-মধ্যেই আকাশে মেঘ জমে উঠছে। এ সময় শিলাবৃষ্টি হলে আমের মুকুলের ক্ষতি হবে মনে করেন আম গাছ মালিকগণ। এর উপর সামনে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে। তাই আবহাওয়া ও প্রাকৃতিক দূয্যোগ নিয়ে যথেষ্ট শঙ্কাও কাজ করছে। পরিস্থিতি অনুকুলে থাকলে এবার আমের বাম্পার ফলন হবে ইনশাআল্লাহ। জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার বলেন, গাছে গাছে মকুল আসার ১৫ থেকে ২০ দিন আগেই তারা পুরো গাছ সাইপরম্যাক্সিন কীটনাশক দিয়ে ভালোভাবে স্প্রে করে গাছ ধুয়ে দিয়েছেন। এতে গাছে বাস করা হপার বা শোষকজাতীয় পোকাসহ আক্রমন থেকে রক্ষা পাওয়া যাবে। যদি সঠিক সময়ে হপার বা শোষক পোকা দমন করা না যায় তাহলে আমের ফলন কমে যেতে পারে বলে মনে করি। উপজেলায় ১০০ হেক্টর জমিতে বশতবাড়ী আঙ্গীনা ও একক বাগানে আমের আবাদ হয়েছে। প্রকৃতি অনুকুলে থাকে বাম্পার ফলন হবে ইনশাআল্লাহ।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে