editor

প্রকাশিত: 8:12 PM, February 24, 2022

সভাপতি রুনু মিয়া মঈন’র বিরুদ্ধে ৪৯ কোটি টাকা আত্মসাতের মামলা

সভাপতি রুনু মিয়া মঈন’র বিরুদ্ধে ৪৯ কোটি টাকা আত্মসাতের মামলা

জেলা হিউম্যান হলার চালক শ্রমিক ইউনিয়ন

8

নাম রুনু মিয়া মঈন, সভাপতি সিলেট জেলা হিউম্যান হলার চালক শ্রমিক ইউনিয়ন (রেজি নং- চট্ট-১৩২৬)। সিলেট নগরের জিন্দাবজারস্থ সমবায় ভবনে রয়েছে তার ইউনিয়নের প্রধান কার্যালয়। আজ থেকে ২০বছর আগে ছিলেন একজন সাধারণ টেম্পু চালক। বর্তমানে তিনি অনেক গাড়ি-বাড়ি ও বিত্ত বৈবভের মালিক। নগরের উপকন্ঠ দক্ষিণ সুুরমার বাস স্ট্যান্ড, বাইপাস এলাকায় নামে বেনামে রয়েছে তার বিশাল ভূ-সম্পত্তি। সিলেট সদরের খাদিমপাড়ায় একটি বিলাশবহুল বাড়ি সহ রয়েছে কয়েকটি বহুতল বাড়ি। এবার মামলার জালে আটকা পড়েছেন তিনি। তার বিরুদ্ধে গত ২০ ফেব্রুয়ারি মামলা হয়েছে ইউনিয়নের ৪৯ কোটি টাকা আত্মসাতের।

মামলায় অভিযোগ করা হয়, হিউম্যান হলার চালক শ্রমিক ইউনিয়নের সাধারণ শ্রমিকদের এ টাকা আত্মসাত করে তিনি এ বিশাল বিত্তবৈভবের মালিক হয়েছেন তিনি। শ্রম আদালত সিলেট-এর বি. এল. এ (ফৌজদারি) ০২/২০২২ নং দায়েরী মামলার বাদী হচ্ছেন সিলেট জেলা হিউম্যান হলার চালক শ্রমিক ইউনিয়ন (চট্ট- ১৩২৬) এর সাবেক সভাপতি ও তামাবিল শাখার সদস্য শাহাব উদ্দিন। মামলায় অভিযোগ করা হয় ইউনিয়নের বর্তমান সভাপতি রুনু মিয়া মঈন আজ থেকে ২০বছর আগে লোক দেখানো এক নির্বাচনের মাধ্যমে সভাপতির আসনে বসে দীর্ঘ ২দশক ধরে অগণতান্ত্রিক পস্থায় এ পদ আকড়ে ধরে রেখেছেন। ইউনিয়নের জন্য সরকার অনুমোদিত গঠনতন্ত্রের সবকটি ধারা-উপধারা লংঘন করে এ যাবত তিনি লুটপাট ও আত্মসাতের মহোৎসব চালিয়ে যাচ্ছেন। ইউনিয়নের কোটি কোটি টাকা আত্মসাত ছাড়াও সিলেটের তামাবিল এলাকায় অবৈধ স্ট্যান্ড বসিয়ে ব্যাপক হারে চাঁদাবাজি, বে-আইনি হিউম্যান হলার, ইমা, লেগুনা, সুজুকি, মেক্সি, রাইডার, ইত্যাকার রেজিষ্ট্রেশন বিহীন যানবাহনে পুলিশ টোকেন বাণিজ্য করে দৈনন্দিন লাখ লাখ টাকা আত্মসাত করছেন। তার এ আত্মসাতমূলক কর্মকান্ডে সহযোগিতা করছেন ওই চালক শ্রমিক ইউনিয়নের বর্তমান ভারপ্রাপ্ত সম্পাদক ইনছান আলী ও ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ আরিফুল ইসলাম আরিফ সহ কয়েকজন। তাদেরকেও এ মামালায় এজহারভুক্ত আসামী করা হয়েছে।

2

অভিযোগে আরো প্রকাশ, ইউনিয়ন গঠনতন্ত্রের ১৪ (ক) ধারা, ১৪ (গ) ধারা, ১৪ (ঙ) ধারা লংঘন করেই রুনু মিয়া মঈন বিনা নির্বাচনে ইউনিয়নের জেলা সভাপতির পদ আকড়ে ধরে স্বৈরাচারী কায়দায় ইউনিয়ন পরিচালনার পাশাপাশি আত্মাসাত ও শ্রমিক হয়রানিমূলক কর্মকান্ডে জড়িত রয়েছেন।

বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (সংশোধিত ২০১৯) এর ২৯১, ২৯২, ২৯৩ এবং ৩০৭ ধারায় দায়ের করা এই মামলায় আরো অভিযোগ করা হয়- ইউনিয়ন গঠনতন্ত্রের ১৬ ধারা অনুযায়ী ব্যাংকের মাধ্যমে আয়-ব্যায় হিসাব পরিচালনা ও বার্ষিক সাধারণ সভায় এই হিসাব অনুমোদন করানোর কথা থাকলেও সভাপতি রুনু মিয়া মঈন তা’ না করে বেপরোয়াভাবে ইউনিয়নের টাকা আত্মসাত করে চলেছেন। এর প্রতিবাদ করলে হামলা ও মামলার শিকার হয়ে থাকেন সাধারণ শ্রমিকরা। রুনু মিয়া মঈন চার দলীয় জোট সরকার আমলে বিএনপি নেতা ও মন্ত্রীদের নাম ভঙ্গিয়ে স্বৈরাচারী কায়দায় ইউনিয়ন পরিচালনা করেছেন। বর্তমানে সরকার দল আওয়ামী লীগের লেবাস পরে হীন কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন।

5

এব্যাপারে সিলেট জেলা হিউম্যান হলার চালক শ্রমিক ইউনিয়ন (চট্ট- ১৩২৬) এর বর্তমান সভাপতি রুনু মিয়া মঈন- এর সাথে সেল ফোনে যোগাযোগ করা হলে তিনি অন্যায় ও আত্মাসাতের সকল অভিযোগ অস্বীকার করে বলেন, মামলার বাদী শাহাব উদ্দিন তার ইউনিয়নের কোন সদস্য নন। তবে বাদী শাহাব উদ্দিন এ প্রতিবেদককে জানান, তিনি ওই ইউনিয়নের বৈধ সদস্য এবং ভোটার। ২০১৯ সালের দেওয়া ভোটার কার্ড তার কাছে রয়েছে।

8

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ সংবাদ

সিলেটে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলা প্রশাসনের নানা কর্মসূচি

সিলেটে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলা প্রশাসনের নানা কর্মসূচি

1   4 ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩

নিষিদ্ধ আ.লীগ নেত্রী আলিয়া ও তার ছেলে ছাত্রলীগ নেতা তামিমের তৎপরতা ও নানামুখী অপকর্ম

নিষিদ্ধ আ.লীগ নেত্রী আলিয়া ও তার ছেলে ছাত্রলীগ নেতা তামিমের তৎপরতা ও নানামুখী অপকর্ম

7 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ

‘জমজম বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা মঈনউদ্দীন চৌধুরীর বিরুদ্ধে কোটি টাকার বাড়ি আত্মসাত সহ নানা অভিযোগ

‘জমজম বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা মঈনউদ্দীন চৌধুরীর বিরুদ্ধে কোটি টাকার বাড়ি আত্মসাত সহ নানা অভিযোগ

1 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন এলাকার একটি কোটি টাকার পারিবারিক বাড়ি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা

ইজারাদার চন্দন হলেও সুরমায় বালু উত্তোলনের মূলহোতা ‘ডিপজল মিজান’ ও হাবিবুল্লাহ

ইজারাদার চন্দন হলেও সুরমায় বালু উত্তোলনের মূলহোতা ‘ডিপজল মিজান’ ও হাবিবুল্লাহ

2 * সুরমা নদীতে ইজারার নামে কোটি কোটি টাকার বালুদস্যুতা * প্রতিবাদী জনতার ওপর মিথ্যা মামলা ও হয়রানি * ২.৪৫

সিলেট ১৪নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সাথে শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

সিলেট ১৪নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সাথে শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

3 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য

সিলেট শহরতলীর ধোপাগুলে হয়রানীর প্রতিবাদে ফেলুডা ব্যবসায়ীদের সভা

সিলেট শহরতলীর ধোপাগুলে হয়রানীর প্রতিবাদে ফেলুডা ব্যবসায়ীদের সভা

2 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল

নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম

নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম

8 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

6 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা

1
8