editor

প্রকাশিত: ১১:০৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২০

ফেইসবুকে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি, ডিজিটাল নিরাপত্তা আইনে ৫ জনের বিরুদ্ধে মামলা

ফেইসবুকে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি, ডিজিটাল নিরাপত্তা আইনে ৫ জনের বিরুদ্ধে মামলা

4

ডেস্ক রিপোর্ট :

6

গতকাল বালাগঞ্জ থানায় ফেইসবুকে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীসহ সরকারের দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন মন্ত্রী-এমপি ও বাংলাদেশ আওয়ামী লীগ- ছাত্রলীগ সম্পর্কে ব্যাঙ্গাত্বক ও অশ্লীল ছবি পোস্ট,বিভিন্ন ধরনের কটুক্তি ও মানহানীকর স্ট্যাটাস দেয়ার অভিযোগে জামায়াত-শিবিরের ৫ নেতা-কর্মীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়।

7

ঘটনার বিবরণে জানা যায়, গতকাল ৪ সেপ্টেম্বর ২০২০ ইং রোজ শুক্রবার বালাগঞ্জ উপজেলার অন্তর্গত ০৬ নং পূর্ব গৌরীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শায়েস্তা মিয়া বাদী হয়ে জামায়াত-শিবিরের ৫জন নেতা-কর্মী যথাক্রমে, ১নং এম. মুজিবুর রহমান, ২নং মােঃ ইকবাল হুসেন, ৩নং শাহীন আহমদ, ৪নং আবুল কালাম, ৫নং হোসাইন আহমদ জাহিদ এর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সামাজিক যােগাযােগমাধ্যম ফেইসবুকে “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এবং সরকারের দায়িত্ব প্রাপ্ত বিভিন্ন মন্ত্রী,এমপিসহ বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশ ছাত্রলীগের বিরুদ্ধে মিথ্যা, বানােয়াট কথাবার্তা লেখালেখি, ব্যাঙ্গাত্বক ও অশ্লীল ছবি, মানহানীকর তথ্য ও আইন শৃঙ্খলার অবনতিসহ দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে  উপরোক্ত আসামিরা নিজ নিজ নামীয় ফেইসবুক একাউন্ট হইতে ইলেক্ট্রনিক বিন্যাস/সামাজিক যােগাযোগ মাধ্যম ফেইসবুকে স্ট্যাটাসের মাধ্যমে প্রকাশসহ তাহাদের দলীয় সহযােগীদের সহায়তায় শেয়ার ও লাইক কমেন্ট করে বিশ্বের কাছে বাংলাদেশ সরকার তথা রাষ্ট্রসহ বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশ ছাত্রলীগের সুনাম ও ভাবমূর্তি ক্ষুন্ন করার কারণে বাদীর ও বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশ ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীদের অনুভূতিতে আঘাত করেছে “।

তাই বাদী বিগত ২৯/০৮/২০২০ ইং তারিখ সকাল অনুমান ১১,০০ ঘটিকার সময় নিজ বসতঘরে বসিয়া আসামীগণের ব্যবহৃত ইলেক্ট্রনিক বিন্যাস/সামাজিক যােগাযােগ মাধ্যম ফেইসবুকে আসামীগণের নামীয় ফেইসবুক আইডি হইতে প্রচারিত আইন বিরােধী স্ট্যাটাস ও উক্ত স্ট্যাটাসে সহযােগী আসামীদের স্ট্যাটাস/পোস্ট, শেয়ার ও লাইক-কমেন্ট নিজ চোখে দেখিয়া ও পড়িয়া উক্ত স্ট্যাটাস/পোস্ট গুলাের স্কীনশট নিয়া এবং আসামীগণের ফেইসবুক আইডির লিংক সমূহ নিজ সংগ্রহে রাখিয়া, উক্ত ঘটনাটি স্বাক্ষীগণের অবহিত করিলে তাহারা উক্ত ঘটনা দেখেন ও শুনেন । পরবর্তিতে বিষয়টি বাদী তার রাজনৈতিক সিনিয়র নেতৃবৃন্দকে অবগত করেন এবং রাজনৈতিক সিনিয়র নেতৃবৃন্দের সহিত বিস্তারিত আলােচনাসহ স্বাক্ষীগণের সহায়তায় সমূহ আসামীগণের নাম ঠিকানা ও সকল প্রকার তথ্য উপাত্ত সংগ্রহ করে বালাগঞ্জ থানায় আসিয়া ১নং এম. মুজিবুর রহমান, ২নং মােঃ ইকবাল হুসেন, ৩নং শাহীন আহমদ, ৪নং আবুল কালাম, ৫নং হোসাইন আহমদ জাহিদকে
আসামী করে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২১(২)/২৫(২)/২৯(১)/৩৫ ধারায় একটি মামলা দায়ের করেন। বালাগঞ্জ থানার মামলা নং-০১ ,তারিখঃ ০৪/০৯/২০২০ইং।

3

এ ব্যাপারে বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান এর সাথে যােগাযােগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,উক্ত ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং আসামীদের বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক ব্যাবস্থা নেওয়া হবে বলে জানান।

Sharing is caring!


আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

সর্বশেষ সংবাদ

শাল্লায় কালনী নদীতে অবৈধ বালু ও মাটি উত্তোলন: বিলীন হওয়ার শঙ্কায় দুই গ্রাম, প্রতিরোধের মুখে হামলা

শাল্লায় কালনী নদীতে অবৈধ বালু ও মাটি উত্তোলন: বিলীন হওয়ার শঙ্কায় দুই গ্রাম, প্রতিরোধের মুখে হামলা

1 ​শাল্লা  প্রতিনিধি: 5 ​সুনামগঞ্জের শাল্লা উপজেলার ২নং হবিবপুর ইউনিয়নের ছত্রিশ চক মৌজার মধ্য দিয়ে প্রবাহিত কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের

আ.লীগের নাশকতার প্রতিবাদে ১১নং ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা

আ.লীগের নাশকতার প্রতিবাদে ১১নং ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা

4 আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ১১নং ওয়ার্ড বিএনপি। মঙ্গলবার

জাহাঙ্গীরনগরে অবাধে টিলা কাটছে ‘হাফিজ মেম্বার’ সিন্ডিকেট

জাহাঙ্গীরনগরে অবাধে টিলা কাটছে ‘হাফিজ মেম্বার’ সিন্ডিকেট

7 সিলেট সদর উপজেলার ৬নং টুকের বাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জাহাঙ্গীরনগর ও আশপাশের এলাকায় আইন-প্রশাসনের তোয়াক্কা না করে অবাধে কাটা

রাষ্ট্রপতির ‘ভাগনে’ পরিচয়ে এখনো দাপট ঠিকাদার মিঠামইনের হাবিব

রাষ্ট্রপতির ‘ভাগনে’ পরিচয়ে এখনো দাপট ঠিকাদার মিঠামইনের হাবিব

3 সাবেক রাষ্ট্রপতি ও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবদুল হামিদের ‘ভাগনে’ পরিচয়ে প্রভাব খাটিয়ে এখনও বিভিন্ন কোম্পানীর

রায়হান হত্যা মামলায় নতুন মোড়: আকবরের জামিন ও দেশত্যাগে বেলাল মুরাদের সহযোগিতার অভিযোগ

রায়হান হত্যা মামলায় নতুন মোড়: আকবরের জামিন ও দেশত্যাগে বেলাল মুরাদের সহযোগিতার অভিযোগ

1 স্টাফ রিপোর্টার: সিলেটের বহুল আলোচিত রায়হান আহমদ হত্যা মামলাকে কেন্দ্র করে আবারও নতুন করে গুঞ্জন ও আলোচনার সৃষ্টি হয়েছে।

পাঁচ-সাতটি খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি : খন্দকার মুক্তাদির

পাঁচ-সাতটি খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি : খন্দকার মুক্তাদির

4 দেশের রপ্তানি আয় বর্তমান প্রায় ৫০-৫৫ বিলিয়ন ডলার থেকে ১৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প,

সিলেটে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কোতোয়ালী থানার ৩১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন

সিলেটে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কোতোয়ালী থানার ৩১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন

2 বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, সিলেট মহানগর শাখার অন্তর্গত কোতোয়ালী থানা শাখার ৩১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি

নিষিদ্ধ সংগঠনের নেতা ও মামলার পলাতক আসামী নিয়ে শাহপরাণ মাজার পরিদর্শনে জেলা প্রশাসক

নিষিদ্ধ সংগঠনের নেতা ও মামলার পলাতক আসামী নিয়ে শাহপরাণ মাজার পরিদর্শনে জেলা প্রশাসক

7 * জেলা প্রশাসকের সঙ্গে থেকে নানা দিকনির্দেশনা দেন নিষিদ্ধ সংগঠন নেতা বদরুল। * ২০২৪ এর ৫ আগস্টে থেকে পলাতক

1
3