editor

প্রকাশিত: 11:54 PM, February 24, 2022

সংস্কৃতির শক্তি সকল অপশক্তিকে রুখে দিতে পারে : নাট্যজন তারিক আনাম খান

সংস্কৃতির শক্তি সকল অপশক্তিকে রুখে দিতে পারে : নাট্যজন তারিক আনাম খান

সংস্কৃতির শক্তি সকল অপশক্তিকে রুখে দিতে পারে : নাট্যজন তারিক আনাম খান

সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের আয়োজনে মহান একুশের নাট্য প্রদর্শনী শুরু

বিশিষ্ট অভিনেতা ও নির্দেশক,মিডিয়া ব্যক্তিত্ব নাট্যজন তারিক আনাম খান বলেন, নাট্যকর্মীরা কখনোই কোন স্বৈরশাসক কিংবা অপশক্তির কাছে আপোষ করেনি।ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ প্রতিটি আন্দোলনে নাট্য ও সংস্কৃতিকর্মীদের অবদানের কথা বাঙ্গালি জাতি চিরদিন মনে রাখবে। তিনি বলেন,একটি জেলা শহরে করোনার সময় কাটিয়ে উঠে একটানা পনেরো দিন নাট্য প্রদর্শনীর আয়োজন করা খুবই প্রশংসনীয় ও সাহসী পদক্ষেপ। তিনি নাট্য পরিষদের দীর্ঘ আটত্রিশ বছরের অগ্রযাত্রায় বাংলাদেশের স্বাধীনতার চেতনাকে ধরে অগ্রসর হওয়ার জন্য ধন্যবাদ জানান।
২৪ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় রিকাবীবাজার কবি নজরুল অডিটোরিয়াম মঞ্চে সম্মিলিত নাট্য পরিষদ সিলেট আয়োজিত একুশের আলোকে নাট্য প্রদর্শনী ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন।
সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর সভাপতি মিশফাক আহমদ মিশু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ঠ নাট্য ব্যক্তিত্ব ফয়েজ জহির, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।
নাট্য প্রদর্শনী উপলক্ষে এবছর নাটকে বিশেষ অবদানের জন্য গুণিজন সম্মাননা পেলেন নাট্যজন মানবেন্দ্র গোস্বামী। করোনা মহামারি মোকাবিলায় সরকারের টিকাদান কর্মসূচি সফল বাস্তবায়নে অবদানের জন্য বিশেষ সন্মাননা প্রদান করা হয় সিলেট সিটি কর্পোরেশন স্বাস্থ্য বিভাগকে। সন্মাননা গ্রহণ করেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ জাহিদুল ইসলাম। সম্মান জানানো হয় করোনা মহামারির কঠিন সময়ে মানবিক সহায়তা কার্যক্রম ভালোবাসার খাদ্য সহায়তা ‘কলের গাড়ি’ সদস্যদের।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আমিরুল ইসলাম চৌধুরী লিটন, কেন্দ্রীয় সদস্য শামসুল আলম সেলিম, সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ জাহিদুল ইসলাম।
নাট্য প্রদর্শনীতে উদবোধনী নৃত্য পরিবেশন করে নৃত্য সংগঠন ছন্দ নৃত্যালয় সিলেট। মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে পনেরো দিন ব্যাপী আয়োজনের উদ্ধোধন করেন,নাট্যজন তারিক আনাম খান। চারুবাক সিলেট এর সমবেত আবৃত্তি ও সংগীতের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান শেষ হয়। আজ শুক্রবার থেকে প্রতিদিন সন্ধ্যা সাতটায় অডিটোরিয়াম মঞ্চে মঞ্চস্থ হবে মঞ্চনাটক। ১০ মার্চ পর্যন্ত চলবে একুশের আলোকে নাট্য প্রদর্শনী। আজ ২৫ ফেব্রুয়ারী শুক্রবার সন্ধ্যা সাতটায় মঞ্চস্থ হবে কথাকলি সিলেট এর প্রযোজনা ‘চে’র সাইকেল। নাটকটি রচনা করেছেন মামুনুর রশীদ, নির্দেশনা দিয়েছেন ফয়েজ জহির। প্রতিদিন নাটক শুরুর পূর্বে অডিটোরিয়াম হল কাউন্টারে নাটকের প্রবেশপত্র পাওয়া যাবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়