editor
প্রকাশিত: 7:23 PM, February 25, 2022

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলরকে বিদায়ী সংবর্ধনা প্রদান
আশফাক আহমদ,বাহরাইন প্রতিনিধিঃ
বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলামকে বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনার ক্রেস্ট তুলে দেন কমিউনিটির নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার দেশটির রাজধানী মানামায় স্থানীয় সময় রাত ৯ ঘটিকায় রেডিসন ব্লু সেমিনার হলে বাহারাইনে কর্মরত বাংলাদেশী ডাক্তার, ইঞ্জিনিয়ার,ব্যবসায়ী,রাজনৈতিক,সামাজিক সংগঠন সহ কমিউনিটি নেতৃবৃন্দের উপস্থিতিতে এই বিদায়ী সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চিটাগং ক্লাবের প্রেসিডেন্ট সি আই পি শফিউদ্দিনের সভাপতিত্বে ও মাজহারুল হক নয়ন ও মুজিবুল হক মুজিবের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ নজরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন দূতালয় প্রধান একেএম মহিউদ্দিন কায়েস, শ্রম কাউন্সিলর শেখ মো. তৌহিদুল ইসলাম, বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি আবুল কালাম আজাদ, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন নুর, বাংলাদেশ সোসাইটির সভাপতি ইঞ্জিনিয়ার আসিফ আহম্মেদ, বাংলাদেশ সমাজের সভাপতি মঞ্জুর আহমেদ, ইঞ্জিনিয়ার বদরুল আলম, ডাক্তার আবিদ,ফুহাদ তাহের শান্তনু,আলা উদ্দিন সহ বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ।
পরিশেষে মহামারী করোনায় আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তাদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
1 সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সিলেট
8 বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে জাতিসংঘ ঘোষিত ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
1 সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়ন (রেজি নং বাঃ জাঃ ফেঃ ৩৮)-এর বালাগঞ্জ থানা কমিটি
7 সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক শান্তি দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ‘পিস
2 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেটের পর্যটন শিল্পের বিকাশের সঙ্গে এ
5 সিলেটে বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসক ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে ‘ইন্ডাস্ট্রিয়ালিস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ এবং
2 দুই দিনব্যাপী ‘আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে দায়িত্ব পালনের বিশেষ স্বীকৃতি ও সম্মানস্বরূপ ক্রীড়া সমন্বয়ক মো. আরিফ
6 মাদক ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটে মানবাধিকার সংগঠন সেইভ দ্যা