editor
প্রকাশিত: 1:18 PM, March 3, 2022
হযরত রকীব শাহ্ (রঃ) এর ৩দিন ব্যাপী ৫৬তম বার্ষিক উরশ শরীফ উপলক্ষে ২য় দিনে রকীব শাহের জীবন, সাধনা ও সাহিত্য শীর্ষক আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। (২ মার্চ) বুধবার রাতে নগরীর কাজীটুলাস্থ মাজার প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।
হযরত রকীব শাহ্ (রঃ) এর মাজার শরীফের খাদেম ও গদ্দীনশীন আলহাজ্ব ড. কাজী কামাল আহমদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী বলেন, রকিব শাহ ছিলেন একজন আধ্যাত্মিক জ্ঞানের অধিকারী। তিনি সাহিত্যিক ও সংস্কৃত মনা মানুষ। দেশের জন্য অনেক পরিশ্রম করে গিয়েছেন। তিনি আরো বলেন, ওলি আউলিয়া ও মাজারকে সম্মান করলে নিজে সম্মানিত হওয়ায় যায়। মাজারে যারা আসে আধ্যাত্মিক জ্ঞানের জন্য আসেন। আজকাল দেখা যাচ্ছে হাতেগোনা কিছু কুচক্রি মহল মাজারকে বিভ্রত করতে একের পর এক ষড়যন্ত্র করছে। তাদেরকে প্রতিহত করতে সবাইকে সজাগ থাকতে হবে। বর্তমান সরকার দেশের উন্নয়নের জন্য এবং শান্তির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাই সবাইকে শান্তিতে বসবাস করার জন্য কিছু কুচক্রি মহলকে প্রতিহত করে দূরে রাখতে হবে। এবং হযরত রকীব শাহ (রঃ) এর মাজারের কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত রাখার জন্য তিনি আহ্বান জানান।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও পিপি এডভোকেট ইমাদুল্লাহ শহীদুল ইসলাম, এডভোকেট আব্দুল মালিক, হযরত শাহজালাল (রহ.) মাজারের মোতাওয়াল্লীর প্রতিনিধি শেখ মো: মখন মিয়া, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিচালক (অর্থ) মোছাব্বির মোহাম্মদ মুছা, মৌলভীবাজার হযরত শাহ মোস্তফা মাজারের মোতাওয়াল্লী খলিল উল্লাহ সালিক জুনেদ, লেখক ও রকীব শাহ গবেষক বিমল কর, সিলেট বারের এডভোকেট ড. শহীদুল ইসলাম, কৃষি ব্যাংক কর্মকর্তা শহীদুল ইসলাম। বিজ্ঞপ্তি
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়