editor

প্রকাশিত: 9:41 AM, September 8, 2020

মরফিন ইনজেকশন দিলে মৃত্যু অনেক কম হতো: ডা. জাফরুল্লাহ

মরফিন ইনজেকশন দিলে মৃত্যু অনেক কম হতো: ডা. জাফরুল্লাহ

নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণে দগ্ধ রোগীদের দুই ঘণ্টার মধ্যে ৩৫ টাকা দামের একটি করে মরফিন ইনজেকশন দিতে পারলে মৃত্যু অনেক কম হতো বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাংলানিউজের সঙ্গে একান্ত আলাপে তিনি এ মন্তব্য করেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমি নারায়ণগঞ্জে গিয়েছিলাম। একটা জেলা পর্যায়ের হাসপাতালে ৩৫ টাকা দামের একটি মরফিন ইনজেকশন থাকে না। যদি তাদের দুই ঘণ্টার মধ্যে একটি করে মরফিন ইনজেকশন দেওয়া যেত, তাহলে অর্ধেক লোকের মৃত্যু হতো না।

‘পৃথিবীর কোথাও সেন্ট্রালাইজড বার্ন ইউনিট করা হয় না। প্রতিটি জেলা হাসপাতালে বার্ন ইউনিট থাকা দরকার। দু’জন ডাক্তারের পাঁচদিনের ট্রেনিং হলেই বার্ন ইউনিট চালু করা সম্ভব। তিনটি ওষুধ থাকলেই হয়। একটি অক্সিজেন টেন্ট দরকার, মরফিন ইনজেকশন, মরফিন ট্যাবলেট আর মলম থাকলেই জেলা সদর হাসপাতালে বার্ন ইউনিট করা সম্ভব। ’

পোড়া রোগীর চিকিৎসা প্রসঙ্গে তিনি বলেন, পোড়া রোগীকে প্রথমেই ভালো করে পোড়া স্থান পানি দিয়ে ভেজাতে হয়। হাসপাতালে আনার সঙ্গে সঙ্গে তাকে একটি মরফিন ইনজেকশন দিতে হয়। তারপর রোগীর পরিস্থিতি দেখে পোড়া যদি ৫০ শতাংশের কম হয় তাকে জেলা হাসপাতালে চিকিৎসা দিতে হবে। ৫০ শতাংশের বেশি হলে তাকে ঢাকায় আনতে হবে। এখন যেকোনো রোগীর ১০ শতাংশের বেশি পোড়া হলেই ঢাকায় আনতে হয়। এসব বিষয় আর কতভাবে, কাকে বলবো, কাউকে বোঝাতে পারি না।

কারও নাম উল্লেখ না করে তিনি আরও বলেন, তাদের কাছে মনে হয়, এটার কোনো প্রয়োজনই নেই। তারা করতে চায় আইসিইউ, যেখানে তাদের ব্যবসা-বাণিজ্য হবে ।

গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় ৩৭ দগ্ধ হন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এদের মধ্যে এ পর্যন্ত ২৭ জন মারা গেছেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে