editor
প্রকাশিত: 4:22 PM, March 4, 2022

সাংবাদিক টিপুকে মকন ফাউন্ডেশনের সংবর্ধনা
তিন মাস ১৭ দিন পর মহামান্য হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পেয়েছেন সাংবাদিক নিজাম উদ্দিন টিপু। তার মুক্তি উপলক্ষ্যে গতকাল শুক্রবার (০৪ মার্চ) দক্ষিণ সুরমার মোল্লারগাঁওয়ে চেয়ারম্যান ও সাংবদিক টিপু মুক্তি পরিষদের আহ্বায়ক শেখ মো. মকন মিয়ার চেয়ারম্যানের বাসভবনে আলহাজ্ব শেখ মো. মকন ফাউন্ডেশনের উদ্যোগে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন লন্ডন বাঙালি কমিউনিট লিডার শেখ মো. মনসুর রহমান, সাংবাদিক মো. ইসলাম আলী, সিলেট জেলা ছাত্রদলের সহসাংস্কৃতিক সম্পাদক ও ল’ কলেজ ছাত্র ফোরামের আহ্বায়ক হিলাল উদ্দিন শিপু।
উল্লেখ্য, দৈনিক সবুজ সিলেট পত্রিকার সিনিয়র ফটো সাংবাদিক নিজাম উদ্দিন টিপুকে বিগত ১৭ নভেম্বর ২০২১ তারিখে দৈনিকি সবুজ সিলেট পত্রিকার অফিসের সামনে থেকে শাহপরাণ (রহ.) থানার এএসআই সোহেল রানা ও এএসআই সাইফুলসহ একদল পুলিশ নিজাম উদ্দিন টিপুকে আটক করে শাহপরাণ (রহ.) থানায় নিয়ে যান এবং ডিজিটাল নিরাপত্তার আইনের একটি মামলায় আটক দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেন। এবং এই মামলায় সাংবাদিক নিজাম উদ্দিন টিপুকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়। -বিজ্ঞপ্তি
5 7 ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩
2 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ
2 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন এলাকার একটি কোটি টাকার পারিবারিক বাড়ি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা
5 * সুরমা নদীতে ইজারার নামে কোটি কোটি টাকার বালুদস্যুতা * প্রতিবাদী জনতার ওপর মিথ্যা মামলা ও হয়রানি * ২.৪৫
7 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য
8 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল
3 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
3 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা