editor

প্রকাশিত: 7:36 PM, March 4, 2022

বিশ্বনাথে কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে টাকা আত্মসাতসহ এন্তার অভিযোগ

বিশ্বনাথে কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে টাকা আত্মসাতসহ এন্তার অভিযোগ

বিশ্বনাথে কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে টাকা আত্মসাতসহ এন্তার অভিযোগ

7
বিশ্বনাথ প্রতিনিধি :
সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের রাগীব-রাবেয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. ছিফত আলীর বিরুদ্ধে প্রতিষ্ঠানের লক্ষ লক্ষ টাকা আত্মসাতসহ নানা অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারি কর্মকান্ডের অভিযোগ পাওয়া গেছে।
গত বুধবার (২ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর ওইসমস্ত অভিযোগ লিখিত জানিয়ে তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছেন একই প্রতিষ্ঠানের সদ্য সাবেক গভর্ণিং বডির শিক্ষানুরাগী সদস্য ও অডিট কমিটির আহ্বায়ক গোলাম কিবরিয়া তালুকদার।
অভিযোগপত্রে গোলাম কিবরিয়া তালুকদার উল্লেখ করেন, রাগীব-রাবেয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান ছিফত আলী ২০১১ সালে ১৯ লক্ষ ৯৬ হাজার ৮০৮ টাকা আত্মাসাতের দায়ে বরখাস্ত হন। পরের বছর ফের বরখাস্ত হন স্বেচ্ছাচারিতার দায়ে।
২০১৩ সালে কলেজ শাখার পাঠদানের অনুমতি নিয়ে আসার জন্যে ১৫ লক্ষ টাকা প্রতিষ্ঠান প্রধান, সভাপতি ও জেলা শিক্ষা কর্মকর্তার যৌথ অ্যাকাউন্টে জমা রাখেন। কিন্তু পরবর্তী বা বর্তমান সময়ে ওই টাকার কোনো হদিস পাওয়া যায়নি। টাকাগুলো তিনি আত্মসাত করেছেন।
প্রতি বছর কল্যাণ/দরিদ্র তহবিলে প্রায় ৭৫ হাজার ও গ্র্যাচুয়েটি তহবিলে প্রায় ৮০ হাজার টাকা হলেও এই টাকা তিনি উভয় খাতেই ব্যয় করেননি। অনেক শিক্ষক-কর্মচারী অবসরজনিত কারণে বা চাকরী ছেড়ে চলে গেলেও তাদের প্রাপ্য গ্র্যাচুয়েটির টাকা প্রদান করা হয়নি এবং এই খাতের কোনো টাকা জমাও পাওয়া যায়নি।
পরিচালনা কমিটিকে অবহিত না করে বেআইনি ভাবে জমি নামজারি বাবদ তহশিলদারকে ৫০ হাজার টাকা ঘুস দিয়েছেন বলে ক্যাশ বইয়ে লিপিবদ্ধ করেন, সেই ঘুসের টাকার নকল ভাউচারও তৈরী করেন এবং আরও ২ লক্ষ ৫০ হাজার টাকা দেওয়ার চুক্তি করেন।
প্রতিষ্ঠানের অফিস সহকারী সমীরন মোহন সোমের কাছ থেকে প্রতিমাসে মাসোহারা গ্রহণ করে ২০১৫ সাল থেকে অনুপস্থিত রেখে প্রতিমাসে সরকারি বেতন বিলি ও বেসরকারি বেতন ধারাবাহিকভাবে করে যাচ্ছেন ছিফত আলী।
তিনি সম্প্রতি এলটিআরসির নিয়োগপ্রাপ্ত ভূগোলের প্রভাষককেও বিধিবহির্ভূতভাবে ৬ মাসের ছুটি দিয়ে বদলী শিক্ষক রেখে সরকারি টাকা নষ্ট এবং প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা ও পড়াশোনার মান নষ্ট করছেন।
এ ছাড়াও, কমিটির অনুমোদন ছাড়াই গ্রামীণ ব্যাংক লামাকাজী শাখায় গোপনে অ্যাকাউন্ট খোলে লক্ষ লক্ষ টাকা অবৈধ লেনদেন করেন। বিভিন্ন সময়ে শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ প্রতিষ্ঠানটিতে দান-অনুদান করেন। কিন্তু আত্মাসাতের উদ্দেশ্যে তিনি তার কোনো তথ্য রাখেননি।
কমিটির অনুমতি ছাড়াই তিনি তার পছন্দের শিক্ষার্থীদের বেতন, ভর্তি ও সেশন ফি লাগামহীনভাবে মওকুফ করে যাচ্ছেন। যে কারণে মওকুফ পাওয়ার যোগ্য শিক্ষার্থীরা তা থেকে বঞ্চিত হচ্ছে এবং একই কারণে তহবিলেরও ঘাটতি হচ্ছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, মাননীয় প্রধানমন্ত্রী ২০২১ সালের ১৬ ডিসেম্বর সারাদেশে একযোগে শপথ গ্রহণ অনুষ্ঠান পালন ও শপথ গ্রহণের নির্দেশ দিলেও অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ছিফত আলী শপথ গ্রহণ অনুষ্ঠান করেননি। ১ জানুয়ারি দেশব্যাপী বই উৎসব অনুষ্ঠানের আয়োজন করলেও ওইদিন তিনি তার প্রতিষ্ঠানে উপস্থিতই হননি।
ছিফত আলী জাতীয় দিবসসমূহ যথাযোগ্য মর্যাদায় উদযাপন না করে তাচ্ছিল্যভাবেই উদযাপন করেন। তার নামে প্রায় ১২ ফৌজদারি মামলা চলমান ছিল। তিনি একাধিকবার হাজত বাসও করেছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে রাগীব-রাবেয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. ছিফত আলী বলেন, এসব অভিযোগ উদ্দেশ্য প্রনোদিত। অতীতেও আমার বিরুদ্ধে এমন অভিযোগ তোলা হয়েছে। কিন্তু কোনো অভিযোগই প্রমাণ করতে পারেনি।
রাগীব-রাবেয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি ডা. শাহনুর হোসাইন জানান, অভিযোগকারী গোলাম তালুকদার অডিট কমিটির আহ্বায়ক হিসেবে কখনোই কোনো অডিট রিপোর্ট পেশ করেননি। মাত্র একটি রিপোর্ট পেশ করেছিলেন। যেখানে তিনি সবকিছু ‘ভালো’ বলে উল্লেখ করেছিলেন।
এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বলেন, এ রকম অনেক অভিযোগ পাই। সেগুলো তদন্তের দায়িত্ব দিই মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে।

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ সংবাদ

সিলেট ১৪নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সাথে শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

সিলেট ১৪নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সাথে শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

4 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য

সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না: খন্দকার আব্দুল মুক্তাদির

সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না: খন্দকার আব্দুল মুক্তাদির

2 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির (এমপি) বলেছেন, বাংলাদেশের সর্বস্তরের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক

সিলেট শহরতলীর ধোপাগুলে হয়রানীর প্রতিবাদে ফেলুডা ব্যবসায়ীদের সভা

সিলেট শহরতলীর ধোপাগুলে হয়রানীর প্রতিবাদে ফেলুডা ব্যবসায়ীদের সভা

1 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল

নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম

নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম

1 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

4 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা

সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন

সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন

3 সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি

স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

1 স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সিলেট-এর ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। 1 সোমবার (২১ সেপ্টেম্বর) অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এবং

টুকেরগাঁওয়ে ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নোমান আহমদের মতবিনিময়

টুকেরগাঁওয়ে ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নোমান আহমদের মতবিনিময়

7 সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেন নোমান আহমদ। এ উপলক্ষে

1
7