editor

প্রকাশিত: 7:38 PM, March 4, 2022

বিশ্বনাথে পরিকল্পনামন্ত্রীর আগমন উপলক্ষে সাংবাদিকদের সাথে আ.লীগের মতবিনিময়

বিশ্বনাথে পরিকল্পনামন্ত্রীর আগমন উপলক্ষে সাংবাদিকদের সাথে আ.লীগের মতবিনিময়

বিশ্বনাথে পরিকল্পনামন্ত্রীর আগমন উপলক্ষে সাংবাদিকদের সাথে আ.লীগের মতবিনিময়

বিশ্বনাথ প্রতিনিধি 
আগামী ৬ মার্চ রোববার বিশ্বনাথ উপজেলা পরিষদের নবনির্মিত প্রশাসনিক ভবনসহ প্রায় বিশটি উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন করতে সিলেটের বিশ্বনাথে আসছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।
রোববার বেলা ২টায় উপজেলা পরিষদ মাঠে জনসভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন মন্ত্রী।
মন্ত্রীর এ আগমন উপলক্ষে অনুষ্ঠানকে সফল ও সুন্দর করতে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। শুক্রবার বেলা ২টায় উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খাঁন এসব তথ্য নিশ্চিত করেন।
এসময় তিনি বলেন, আগামী রোববার পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান উপজেলায় বিশটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করতে বিশ্বনাথে আসছেন। আওয়ামী লীগের পক্ষ থেকে মন্ত্রীকে সংবর্ধনা দেয়া হবে। পাশাপাশি মন্ত্রীর কাছে উপজেলায় গ্যাস সংযোগ, প্রতিটি সড়ক সংস্কারসহ উপজেলার সার্বিক উন্নয়নে বেশ কয়েকটি দাবি তুলে ধরা হবে।
তিনি জানান, আগামীকাল শনিবার বিকেল ৪টায় পৌর শহরে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে মন্ত্রীকে স্বাগত জানিয়ে একটি স্বাগত মিছিল অনুষ্ঠিত হবে। মিছিলে সকলের উপস্থিতি কামনা করেন তিনি।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফারুক আহমেদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া। এসময় তিনি পরিকল্পপনা মন্ত্রীর অনুষ্ঠানকে সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ আসাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক ও দৌলতপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আমির আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক মকদ্দছ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, প্রচার সম্পাদক নিখিল পাল, ত্রাণ সম্পাদক হাজী আব্দুল মতিন, পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল, যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, মহব্বত আলী জাহান, সদস্য এআর চেরাগ আলী, দবির মিয়া, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আশিক আলী, পৌর কৃষক লীগের যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন প্রমূখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর