editor

প্রকাশিত: 10:05 PM, March 4, 2022

নগরীর ৩নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে কর্মীসভা সম্পন্ন

নগরীর ৩নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে কর্মীসভা সম্পন্ন

নগরীর ৩নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে কর্মীসভা সম্পন্ন

4

সিলেট মহানগরীর ৩নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে এক কর্মীসভা বৃহস্পতিবার (৩ মার্চ ২০২২) বাদ এশা কাজলশাহ দিঘীরপাড়ে সম্পন্ন হয়।
কাজলশাহ’র বিশিষ্ট প্রবীন মুরব্বি শামসুদ্দিন আহমদের সভাপতিত্বে ও কাজলশাহ এলাকার রাজিব কুমার দে রাজু’র পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ডের ৫ বারের নির্বাচিত কাউন্সিলর, সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাংগঠনিক টিম লিডার ফরহাদ চৌধুরী শামীম। প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, সিলেট বিএনপির প্রাণ প্রিয় ও পরিচিত মুখ মরহুম নুরুল ইসলাম নাহিদ সিলেট বিএনপির তরুণ উজ্জল নক্ষত্র ছিলেন। তার হাত ধরে অনেক নেতার সৃষ্টি। অনেক কর্মী তার অনুসারী। আমি তরুণ এই ক্ষনজন্মা জিয়ার সৈনিকের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি। অনুষ্ঠানে মাত্র ৫০-৬০ জনের উপস্থিতি এর মধ্যে আমি খুজে পাই দুজন কর্মী শামীম চৌধুরী ও রাজিব কুমার দে রাজু। আমি এতে সন্তুষ্ট নই। ৩নং ওয়ার্ড ৭টি এলাকা নিয়ে যুক্ত। ৭টি এলাকায় অন্তত ৫০ জন দক্ষ কর্মীর প্রয়োজন। এতে আমার যতটুকু শ্রম দিতে হয়, দিবো।
বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হুমায়ূন আহমদ মাসুক, সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শামীম মজুমদার, মাহবুব চৌধুরী, সিলেট মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক স্বপন ও নয়ন আহমদ, নজরুল ইসলাম, সুহেল বাসিত।
আরো বক্তব্য রাখেন ৩নং ওয়ার্ডের প্রবীন মহানগর বিএনপি নেতা নাসিরুল ইসলাম নাসির, সিনিয়র সহ সভাপতি ছালেহ আহমদ চৌধুরী, ৩নং ওয়ার্ডের সাবেক ২ বারের সহ সভাপতি মো. শামীম আহমদ চৌধুরী, ৩নং ওয়ার্ডের যুবদল নেতা ও সামাজিক কর্মকান্ডের পরিচিত মুখ এডভোকেট এম.এ লাহিন, সৈয়দ নুর আলী, জাহাঙ্গীর আহমদ চৌধুরী, সিলেট জেলা ছাত্রদলের সহ দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন রাহেল, ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাবিবুর রহমান, ৩নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহিন উদ্দিন আহমদ।
এছাড়াও অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন দুলাল আহমদ, মাসুক আহমদ, সেলিম মিয়া, প্রিন্স আহমদ প্রমুখ।
কর্মীসভা ও তথ্য ফরম বিতরণ কার্যক্রমের পূর্বে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. সালাহ উদ্দিন আহমদ। -বিজ্ঞপ্তি

Sharing is caring!

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ সংবাদ

মহানগর ও জেলা যুবদলের নতুন নেতৃত্বকে মুমিনুর রহমান তানিমের অভিনন্দন

মহানগর ও জেলা যুবদলের নতুন নেতৃত্বকে মুমিনুর রহমান তানিমের অভিনন্দন

2 সিলেট মহানগর ও জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন

সিলেটে খেলার মাঠে মেলা বন্ধের ও রাত ৯টা পর্যন্ত দোকান খোলার দাবিতে মহানগর ব্যবসায়ীদের স্মারকলিপি

সিলেটে খেলার মাঠে মেলা বন্ধের ও রাত ৯টা পর্যন্ত দোকান খোলার দাবিতে মহানগর ব্যবসায়ীদের স্মারকলিপি

4 শাহী ঈদগাহ খেলার মাঠে উইমেন্স চেম্বারের মেলা আয়োজন বন্ধ এবং দোকানপাট বন্ধের সময়সীমা রাত ৮টার পরিবর্তে ৯টা পর্যন্ত বর্ধিত

নবম জাতীয় বেতন স্কেল অনুমোদিত হওয়ায় শাবিপ্রবিতে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা

নবম জাতীয় বেতন স্কেল অনুমোদিত হওয়ায় শাবিপ্রবিতে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা

5 নবম জাতীয় বেতন স্কেল বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদন হওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের ‘সর্বস্তরের কর্মচারীবৃন্দ’-এর উদ্যোগে আনন্দ

নবগঠিত সিলেট জেলা ও মহানগর যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নবগঠিত সিলেট জেলা ও মহানগর যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

2 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা ও মহানগর শাখার নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বিশাল আনন্দ

খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে দোকান মালিক সমিতি ও সিলেট জেলা ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষেদর স্মারকলিপি

খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে দোকান মালিক সমিতি ও সিলেট জেলা ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষেদর স্মারকলিপি

5 সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে জেলা প্রশাসক (ডিসি) বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ দোকান মালিক

সিলেট মহানগর যুবদলের সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার

সিলেট মহানগর যুবদলের সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার

3 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট মহানগর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মির্জা মোহাম্মদ সম্রাটকে সভাপতি এবং দেলোয়ার হোসেন

সিলেট জেলা যুবদলের সভাপতি মকসুদ, সম্পাদক টিপু

সিলেট জেলা যুবদলের সভাপতি মকসুদ, সম্পাদক টিপু

4 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি এবং আব্দুস সালাম

জিয়া সাংস্কৃতিক সংগঠন সিলেট জেলার যুগ্ম আহ্বায়ক হলেন শামীম মিয়া

জিয়া সাংস্কৃতিক সংগঠন সিলেট জেলার যুগ্ম আহ্বায়ক হলেন শামীম মিয়া

4 জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর সিলেট জেলা শাখার নতুন যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কৃতিসন্তান, বিশিষ্ট

1
6