editor
প্রকাশিত: 2:00 PM, March 5, 2022

মহানগরীর ৭নং ওয়ার্ড মজলিসের কমিটি গঠন
বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর ৭নং ওয়ার্ড শাখার দায়িত্বশীল সমাবেশ ক্বারী তাজুল ইসলামের সভাপতিত্বে শুক্রবার (৪ মার্চ) বাদ এশা স্থানীয় একটি কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সূরা সদস্য, সিলেট মহানগর শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা গাজী রহমত উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর সহ সাধারণ সম্পাদক ডা. মাওলানা মোস্তফা আহমদ আজাদ ও মোহাম্মদ আব্দুল গাফফার।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনগণ দিশেহারা হয়ে পড়েছে। তিনি অবিলম্বে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনার জোর দাবি জানান। সভায় বক্তারা বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস দেশ জাতি ও ইসলামের কল্যাণে ব্যাপক কাজ করে যাচ্ছে। তাই সংগঠনের দাওয়াতি কার্যক্রমকে আরো জোরদার করতে হবে। সভায় বক্তারা সংগঠনের মহাসচিব আল্লামা মামুনুল হক সহ কারাগারে বন্দি আলেম ওলামা ও ইসলামী নেতৃবৃন্দের মুক্তির দাবি জানান।
সভায় উপস্থিত দায়িত্বশীলদের পরামর্শের ভিত্তিতে নগরীর ৭নং ওয়ার্ড কমিটি পূণ:গঠন করা হয়। দায়িত্বশীলরা হচ্ছেন- সভাপতি ক্বারী তাজুল ইসলাম, সহ-সভাপতি মো. আব্দুল খালেক, মো. তাজ উদ্দিন, মো. আব্দুল মতিন, মো. আব্দুস সাত্তার, সাধারন সম্পাদক মো. আব্দুল্লাহ, সহ সাধারণ সম্পাদক মো. হাসান আহমদ, মো. জামাল আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রব, মো. মনির আহমদ, বায়তুল মাল সম্পাদক মো. আব্দুল বছির, সহ বায়তুল মাল সম্পাদক মো. সাদ্দাম হোসেন, প্রশিক্ষণ সম্পাদক মো. পারভেজ উল্লাহ, প্রচার সম্পাদক মো. মামুন মিয়া, সদস্য আলী আহমদ, ইউসুফ মিয়া, আব্দুর রহিম, সাব্বির আহমদ, হাকিম মোল্লাহ, সুলায়মান আহমদ, জাহিদুল ইসলাম, রবিউল ইসলাম, কামাল আহমদ, রমজান আলী, ইমরান আলম, মনির মিয়া, রেজাউল ইসলাম, হাফিজুল ইসলাম, জুয়েল আহমদ, জামাল আহমদ, হানিফ মোল্লা, আব্দুল হামিদ, মাহফুজ আহমদ, আকাশ মিয়া, আব্দুর রহমান, শফিক আহমদ, রাসেল আহমদ সহ ৪৫ সদস্য বিশিষ্ট ৭নং ওয়ার্ড কমিটি পূণ:গঠন করা হয়। পরে দেশ জাতি ও মুসলিম উম্মাহর মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন