editor
প্রকাশিত: 2:02 PM, March 5, 2022

নির্বাচনে অযোগ্য বিএনপি রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে : ভিপি শামীম
বিএনপি- জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হোসেন খান নিখিল নির্দেশনায় প্রতিবাদ মিছিল করেছে সিলেট জেলা যুবলীগ।
শনিবার (৫ মার্চ) সিলেট জেলা যুবলীগে উদ্যোগে জেলা পরিষদের সামনে থেকে মিছিলটি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঐতিহাসিক কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়।
মিছিল পরবর্তী প্রতিবাদ সভায় সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি বলেন, বিএনপি আল্লাহ ওয়াস্তে পার্টি। তাদের কোন ভিত্তি নেই। তারা হাওয়ায় ভেসে চলে। জনগণ থেকে তারা আলাদা হয়েছে। দুর্নীতি মামলায় তাদের দলের সিনিয়র দুই নেতার বিরুদ্ধে সাজা হয়েছে। কাজেই তারা নির্বাচনের যোগ্য নয়। তাই তারা নির্বাচন থেকে সরে গিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা থাকতে কোন ষড়যন্ত্রই কাজে আসবে না। বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্র জবাব দিতে প্রস্তুত রয়েছে যুবলীগ।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শামীম আহমদ বলেন, বিএনপি-জামায়াত দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। লবিষ্ট নিয়োগ করে দেশ ও দেশের জনগণের চরম ক্ষতি করেছে। তারা রাষ্ট্রবিরোধী। এদের প্রতিহত করতে যুবলীগ সব সময় প্রস্তুত রয়েছে। মিছিল সমাবেশে যুবলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিলে অংশ নেয়।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন