editor
প্রকাশিত: 3:52 PM, March 5, 2022

বৃত্তিমূলক এবং কর্মবান্ধব শিক্ষার প্রসার ঘটাতে হবে : ড. আহমদ আল কবির
মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবির বলেছেন, বিশে^র ১১টি দেশকে ইমার্জিন টাইগার বলা হয়। তার মধ্যে বাংলাদেশ একটি। বাংলাদেশের এই অগ্রযাত্রাকে বিশ^ পরিমন্ডলে আরো ব্যাপক করতে হলে আমাদের মেয়েদেরকেও এগিয়ে আসতে হবে। দেশ এবং বিশে^র প্রয়োজন অনুসারে নিজেকে গড়ে তুলতে হবে। আমাদের প্রবৃদ্ধি, অর্থনৈতিক উন্নতিতে সকলের অংশগ্রহণ জরুরি। মেধাবী এবং দরিদ্র শিক্ষার্থীরা ঝরে যাওয়ার দিন শেষ। সরকারের পাশাপাশি অনেক ব্যাক্তিও এখন বৃত্তি প্রদানে এগিয়ে আসছেন। তাই বৃত্তিমূলক এবং কর্মবান্ধব শিক্ষার প্রসার ঘটাতে হবে।
মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজে মৌলভী আতাউর রহমান বৃত্তি বিতরণী অনুষ্ঠান-২০২২ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আজ শনিবার সকালে কলেজ অডিটোরিয়ামে মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবিদুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বৃত্তিদাতা পরিবারের প্রতিনিধি ইশফাক আহমেদ ও কলেজের উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রহিমা বেগমের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক পার্থ সারথি নাগ, শিক্ষক পরিষদের সম্পাদক ও ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান এনামুল হক চৌধুরী সোহেল ও গার্হস্থ্য অর্থনীতি বিভাগের সহকারী শিক্ষক সালমা বেগম প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন মনিরা আক্তার, গীতা পাঠ করেন শান্তা রাণী দাস এবং গান পরিবেশন করেন তিন্নি তালুকদার।
উল্লেখ্য কলেজের মেধাবী দরিদ্র প্রায় ৫০ জন শিক্ষার্থীকে ৪ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়।-বিজ্ঞপ্তি
3 সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। 3 সোমবার (২১ সেপ্টেম্বর)
4 বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে জাতিসংঘ ঘোষিত ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
4 সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়ন (রেজি নং বাঃ জাঃ ফেঃ ৩৮)-এর বালাগঞ্জ থানা কমিটি
6 সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক শান্তি দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ‘পিস
4 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেটের পর্যটন শিল্পের বিকাশের সঙ্গে এ
5 সিলেটে বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসক ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে ‘ইন্ডাস্ট্রিয়ালিস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ এবং
1 দুই দিনব্যাপী ‘আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে দায়িত্ব পালনের বিশেষ স্বীকৃতি ও সম্মানস্বরূপ ক্রীড়া সমন্বয়ক মো. আরিফ
3 মাদক ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটে মানবাধিকার সংগঠন সেইভ দ্যা