editor
প্রকাশিত: 5:53 PM, March 5, 2022

কোম্পানীগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু
কোম্পানীগঞ্জ প্রতিনিধি
সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলায় পানিতে ডুবে মো. জাকারিয়া (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৪ মার্চ) বিকেলে কোম্পানীগঞ্জ হাইটেক পার্কের পশ্চিমে বড় ভাঙার ডহর থেকে দমকল বাহিনীর ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।
জাকারিয়া উপজেলার বর্নি কান্দিবাড়ি গ্রামের ফারুক মিয়ার ছেলে। তিনি ট্রাকে বালু-পাথর লোড-আনলোডে শ্রমিকের কাজ করতেন।
স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশের বড় ভাঙার ডহরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হন জাকারিয়া। স্থানীয়রা অনেক খোঁজাখুজি করেও তাকে উদ্ধার করতে না পেরে দমকল বাহিনীকে খবর দেয়। পরে বিকেল ৩টার দিকে দমকল বাহিনীর ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল এ তথ্য নিশ্চিত করে জানান, মাছ ধরতে গিয়ে ওই ডহরে তলিয়ে যান জাকারিয়া। বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ট্রাকে পাথর উত্তোলনে শ্রমিকের কাজ করতেন। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর