editor
প্রকাশিত: 4:50 PM, March 6, 2022

বড়লেখায় ৫ দিনব্যাপী বইমেলা ও নাট্যোৎসবের উদ্বোধন
এছাড়াও আরো উপস্থিত ছিলেন জুড়ী টি এন খানম সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অরুণ চন্দ্র দাস, বড়লেখা সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারি অধ্যাপক নিয়াজ উদ্দিন, দাসের বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র দাস, নারী শিক্ষা একাডেমির প্রভাষক এম.এ হাসান, বড়লেখা অনলাইন রিপোর্টার্স ক্লাবের সভাপতি তপন চৌধুরী, সাধারণ সম্পাদক সাংবাদিক তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি সাংবাদিক ফয়সাল মাহমুদ, মহিলা কল্যাণ সমবায় সমিতির সভাপতি রোকসানা বেগম, নিরাপদ সড়ক চাই’র সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, মাছরাঙা প্রকাশনীর পরিচালক আবুল কাশেম, মৃনাল কান্তি দাস, বাউল শিল্পী আয়াজ বাঙ্গালী, দৈনিক গণমুক্তি পত্রিকার বড়লেখা উপজেলা প্রতিনিধি গোলাম কিবরিয়া, আশ্রয় প্রতিদিন পত্রিকার উপজেলা প্রতিনিধি শাহরিয়ান আহমেদ শাকিল ও সাদিয়া আক্তার লিলি প্রমূখ। বইমেলা ও নাট্যোৎসবের প্রথম দিনে মনিপুরী থিয়েটার কমলগঞ্জের পরিবেশনায় সন্ধ্যা সাড়ে সাত ঘটিকায় মঞ্চায়িত হয় নাটক ‘কহে বীরাঙ্গনা’। বাঙালি সংস্কৃতির বিকাশে মহান মুক্তিযুদ্ধের চেতনায় দীর্ঘ পথ-পরিক্রমায় তারুণ্য নাট্যগোষ্ঠীর রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস ঐতিহ্য। সকল অপশক্তির বিরুদ্ধে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার পক্ষে নাট্য ও সংস্কৃতি চর্চার পাশাপাশি তারুণ্য নাট্যগোষ্ঠী মঞ্চে ও পথে ছিল সক্রিয়। ১৯৯২ সালের ৫ মার্চে তারুণ্য নাট্যগোষ্ঠী যাত্রা শুরু করে। সেই সময় থেকে অভিনয়ের মাধ্যমে নাট্যকর্মীদের বিভিন্ন দাবি আদায়ে সংগঠিত হয়েছিল ‘তারুণ্য নাট্য গোষ্ঠী বড়লেখা’। বিগত ৩০ বছরে তারুণ্য নাট্যগোষ্ঠী তার অগ্রযাত্রার পথে অনেকগুলো সফল কর্মকাণ্ড সম্পন্ন করেছে। বড়লেখা, মৌলভীবাজার সিলেট তথা পুরো দেশজুড়ে নাট্যামোদী দর্শককে দিয়েছে নিজেদের নাটকের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক নাটক দেখার সুযোগ। উৎসব পার্বণে বছরব্যাপী তারুণ্য নাট্য গোষ্ঠী বিভিন্ন কর্মকাণ্ড সর্বমহলে প্রশংসিত হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে