editor

প্রকাশিত: 4:55 PM, March 6, 2022

৫দিন থেকে সিলেটে পেট্রোল-ডিজেল-অকটেন সরবরাহ বন্ধ সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্রাহকদের প্রচন্ড চাপ

৫দিন থেকে সিলেটে পেট্রোল-ডিজেল-অকটেন সরবরাহ বন্ধ সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্রাহকদের প্রচন্ড চাপ

৫দিন থেকে সিলেটে পেট্রোল-ডিজেল-অকটেন সরবরাহ বন্ধ সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্রাহকদের প্রচন্ড চাপ

* ৬ দফার সম্পর্কে অবহিতকরণে জেলা প্রশাসনকে চিঠি
* ফিলিং স্টেশন মালিকদের ক্ষোভ

জ্বালানি সেক্টরে বিদ্যমান বিভিন্ন সমস্যা সমাধানে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন, সিলেট বিভাগীয় কমিটি, বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস্ এন্ড পেট্রোলপাম্প ওনার্স এসোসিয়েশন, সিলেট বিভাগীয় কমিটি, বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স এসোসিয়েশন, সিলেট বিভাগীয় কমিটি, বাংলাদেশ এলপিজি ফিলিং স্টেশন ওনার্স এসোসিয়েশন, সিলেট বিভাগীয় কমিটি এবং সিলেট বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সমন্বয়ে গঠিত ‘সিলেট বিভাগীয় পেট্রোলপাম্প, সিএনজি, এলপিজি, ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ’ প্রণীত ৬ দফা প্রসঙ্গে জেলা প্রশাসনকে অবহিতকরণের লক্ষ্যে জেলা প্রশাসক বরাবরে চিঠি প্রদান করেছে।
আজ (৬ মার্চ) রোববার ঐক্য পরিষদের আহবায়ক সিরাজুল হোসেন আহমদ আলমগীরের নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক মোঃ মজিবুর রহমানের সাথে দেখা করে এই চিঠি হস্তান্তর করেন। জেলা প্রশাসক চিঠি গ্রহণ করে সৃষ্ট সমস্যা সমাধানে তিনি খোঁজ-খবর নিয়ে ব্যবস্থা নিচ্ছেন বলে প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন। প্রতিনিধি দলে অন্যদের মধ্যে ছিলেন ঐক্য পরিষদের যুগ্ম আহবায়ক আলী আফসার মোঃ ফাহিম, সাজওয়ান আহমদ, আহবায়ক কমিটির সদস্য এনামুল হক রুবেল, মুশফিকুর রহমান চৌধুরী শাহেদ ও এ্যাডভোকেট নাদিম রহমান।
মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভা
এদিকে, বিগত ৫দিন থেকে সিলেটে পেট্রোল-ডিজেল-অকটেন সবররাহ বন্ধ থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ‘সিলেট বিভাগীয় পেট্রোলপাম্প, সিএনজি, এলপিজি, ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ’। গত (৫ মার্চ) শনিবার রাতে উপশহরস্থ কার্যালয়ে ঐক্য পরিষদের এক বর্ধিত সভায় এ প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়। তীব্র ক্ষোভ জানিয়ে প্রস্তাবে বলা হয়, পেট্রোল-ডিজেল সবররাহ বন্ধ থাকায় নগরির বেশ কয়েকটি ফিলিং স্টেশন জ্বালানিশূণ্য হয়ে পড়েছে। এরফলে সাধারণ গ্রাহকদের চরম দুর্ভোগে পোহাতে হয়। পাশাপাশি গ্রাহকদের চাহিদা পূরণে ব্যর্থ হয়ে ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। পেট্রোল-ডিজেল সংকট দেখা দেয়ায় সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্রাহকদের প্রচন্ড চাপ বেড়েছে। ফলে সিএনজি ফিলিং স্টেশনগুলোকে গ্যাসের চাহিদা পুরণে হিমসিম খেতে হচ্ছে। সভায় জ্বালানি সরবরাহ স্বাভাবিক করতে দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।
মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক সিরাজুল হোসেন আহমদ আলমগীরের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক জনাব সাজওয়ান আহমদের সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস্ এন্ড পেট্রোলপাম্প ওনার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ চৌধুরী, সিএনজি ওনার্স এসোসিয়েশন, সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আমির্জ্জুামান চৌধুরী, ট্যাংকলরি ওনার্স এসোসিয়েশন, সিলেট বিভাগীয় কমিটির সভাপতি হুমায়ুন আহমদ, ঐক্য পরিষদ নেতা জনাব ফয়েজ উদ্দিন আহমদ, আলহাজ্ব কাজী মাহবুব হোসেন, আলী আফসার মোঃ ফাহিম, ব্যারিস্টার রিয়াসাদ আজিম আদনান, এ্যাডভোকেট নাদিম রহমান, এনামুল হক রুবেল, মনোয়ার আহমদ, মুুরাদ আলী সুমন, আলহাজ্ব হোসেন আহমদ, স্যার জন রাসু, ওয়ালি মাহমুদ, হুরাইয়ারা ইফতার হোসেন, লোকমান আহমদ মাছুম, রিয়াদ উদ্দিন, ফরিদ উদ্দিন বাবর, জিহাদ আহমদ, রফিকুল ইসলাম, মুশফিকুর রহমান চৌধুরী শাহেদ, সানোয়ার আলী, মনির হোসেন, সোহেল আহমদ, আব্দুল আজিজ, আব্দুল জলিল, কাওছার আহমদ, রেজওয়ান আহমদ চৌধুরী প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করা হয়।
সভায় বক্তারা জ্বালানি সেক্টরে সৃষ্ট সমস্যা সমাধানে দ্রুততার সাথে ব্যবস্থা না নিলে শিগগির কর্মসূচি ঘোষণার ব্যাপারে ঐক্যমত পোষণ করেন। সভায় মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আওতাভূক্ত ৫টি সংগঠনকে নিজ নিজ অবস্থান থেকে পৃথক পৃথক কর্মসূচি পালনেরও নির্দেশনা দেয়া হয়।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে