editor

প্রকাশিত: 5:30 PM, March 6, 2022

সরকারি কর্মচারীদের ৪র্থ দিনের মতো কর্মবিরতি চলছে

সরকারি কর্মচারীদের ৪র্থ দিনের মতো কর্মবিরতি চলছে

সরকারি কর্মচারীদের ৪র্থ দিনের মতো কর্মবিরতি চলছে

মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ২৪ জানুয়ারি ২০২১ তারিখে অনুমোদিত এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৩১ মার্চ ২০২১ তারিখের ০৫.০০.০০০০.১১২.১৫.০০৭.২১.১৩২ নম্বর স্মারকে প্রেরিত প্রস্তাবে অর্থ মন্ত্রণালয়ের সম্মতির দাবীতে বাংলাদেশ বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মচারী সমিতি (বাবিককাকস) ও বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আলমপুরস্থ বিভাগীয় কমিশনারের কার্যালয়, সিলেট এর ১৬-১৩ গ্রেডের কর্মচারীগণ ৪র্থ দিনের মতো (৬ মার্চ) অফিস প্রাঙ্গণে কর্মবিরতি ও সমাবেশ করেন।
সারাদেশের বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ের ১৬-১৩ গ্রেডের কর্মচারীগণ মাঠ প্রশাসনে পদবি পরিবর্তন ও বেতন স্কেল উন্নীতকরণের প্রস্তাবে অর্থ মন্ত্রণালয়ের সম্মতির দাবীতে এ কর্মবিরতি পালন করছেন।
বাবিককাকস, সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মোহাম্মদ মর্তুজ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন দিলীপ কুমার রায়, সুযোগ চন্দ্র চন্দ, শহীদুল ইসলাম, মো: খুর্শেদ আলম, সুখেন্দু শেখর শর্মা, অরুন দাস, মো: আজহারুল ইসলাম, বসু রঞ্জন দাস, মোহাম্মদ ইউনুছ আলী, অমিত ভূষণ দেব, মো: সাব্বির আহমদ, মোহাম্মদ জয়নাল আবেদীন, কামরুল হোসেন প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন যে, মন্ত্রণালয় বারবার আশ্বাস দিয়েও কেউ কথা রাখেনি। পদোন্নতি ও গ্রেড অধরাই রয়ে গিয়েছে। মাঠ প্রশাসনের অধিকাংশ কর্মচারীদের পদোন্নতির কোনো সুযোগ নেই। যে পদে যোগদান করে সে পদে দীর্ঘ দিন চাকরি করে ক্ষোভ ও হতাশা নিয়ে তাদের অবসরে যেতে হয়। অথচ সচিবালয়সহ বিভিন্ন দপ্তরের একই গ্রেডভূক্ত সহকারীদের পদবি পরিবর্তন, পদোন্নতি ও বেতন গ্রেড উন্নীতকরণ অব্যাহত রয়েছে। মাঠ প্রশাসনের কর্মচারীদের বেলায় আশ্বাস আর আশ্বাস। মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার প্রত্যয় ঘোষণা করে বক্তরা আরও বলেন যে, কোনো হুমকি বা চাপ প্রয়োগে তাদের আর দাবিয়ে রাখা যাবে না। বিষয়টি আশু সমাধানে বঙ্গবন্ধু তনয়া মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি কামনা করেন।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়