editor
প্রকাশিত: 9:55 PM, March 6, 2022

আব্দুল গফুর স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন
সিলেট নগরীর আব্দুল গফুর ইসলামী আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রোববার (৬ মার্চ) সকালে প্রতিষ্ঠানের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের গভার্নিংবডির সভাপতি, সিলেট সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ডের কাউন্সিলর ও সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ছাত্রজীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হলো কলেজ জীবন। এসময়েই জীবনের ‘টার্নিং পয়েন্ট’। নির্দিষ্ট লক্ষ্যে পৌছাতে হলে এ সময়টিকেই কাজে লাগাতে হবে। যারা কলেজ পর্যায়ে ভালো ফল অর্জন করে তারা খুব সহজে অভিষ্ট লক্ষ্যে পৌছে যায়।
তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষার মনোন্নয়নে শিক্ষকদের প্রশিক্ষণসহ অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন করেছে। এখন ক্লাসরুম সংকট এমন প্রতিষ্ঠান খুজে পাওয়া দুষ্কর। সরকার যেহেতু সকল সুযোগ সুবিধা দিচ্ছে সে সুবিধা শিক্ষার্থীদের কাজে লাগাতে হবে।
স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আতিকুর রহমানের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মোহাম্মদ রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভার্নিংবডির সদস্য আব্দুল মুনিম। এছাড়াও আরও বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের কিন্ডারগার্টেন শাখার প্রধান শিক্ষক নাজমা আক্তার, সিনিয়র শিক্ষক মো. জিয়াউর রহমান, সহকারি শিক্ষক হেলাল উদ্দিন, আব্দুর রকিব মানিক, প্রভাষক নুরে কামাল ভুইয়া, রুহেলা বেগম। এছাড়া নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মাহবুব হাসান মাহি ও সামিরা জান্নাত। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নবাগত শিক্ষার্থী আলী হাসান রাকিব। পরে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা। বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে