editor
প্রকাশিত: 5:28 PM, March 7, 2022

সবার আগে মানুষ হতে হবে : লে. কর্নেল (অব.) আতাউর রহমান পীর
মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ, শিক্ষাবিদ লে. কর্ণেল (অব.) আতাউর রহমান পীর বলেছেন, ডাক্তার, প্রকৌশলী, সাংবাদিক, বিচারপতি যা-ই হও, সবার আগে মানুষ হতে হবে। পৃথিবীতে সব সেক্টরে প্রতিযোগিতা হচ্ছে, ডাক্তার-প্রকৌশলী হতে লক্ষ লক্ষ শিক্ষার্থীরা এডমিশন পরীক্ষা দিচ্ছে। কিন্তু মানুষ হওয়ার প্রতিযোগিতায় আছে খুব কম সংখ্যক প্রতিযোগি। পড়াশোনা করে দেশমাতৃকাকে বিশ্বের সম্মুখে উদ্ভাসিত করে তুলতে হবে। সিলেট সেন্ট্রাল কলেজ শিক্ষার্থীদের সেই ভিত্তি গড়ে দিতে বদ্ধপরিকর। সিলেট সেন্ট্রাল কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২২ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আজ সোমবার (৭ই মার্চ) সকালে সিলেট সেন্ট্রাল কলেজের অডিটোরিয়ামে কলেজের চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জালালাবাদ এডুকেশন সোসাইটির চেয়ারম্যান হাফিজ আব্দুল হাই হারুন।
আইসিটি বিভাগের প্রভাষক মোরশেদ আলমের স্বাগত বক্তব্যের মাধ্যমে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক সাইদুর রহমান রিপন, প্রভাষক নিকসন রায়, প্রভাষক বাবুল আক্তার, প্রভাষক নাদিয়া আক্তার চৌধুরী, প্রভাষক তাহমিনা পারভিন শাকিলা ও মৌসুমী দাস মৌ প্রমূখ।
মোছাম্মৎ পান্না বেগম ও মো. তাজুল ইসলামের যৌথ পরিচালনায় শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেণির আশরাফ আহমদ ও ইশরাত জাহান রাহিমা।
শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন সাব্বির আহমদ, গীতা পাঠ করেন শম্পা রাণী রায় ও ইসলামি সংগীত পরিবেশন করেন মাসুমা বেগম।-বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে