editor
প্রকাশিত: 5:32 PM, March 7, 2022

ব্রিটিশ বিরোধী স্বদেশী ও পাকিস্তান আন্দোলনে বঙ্গবন্ধু বইয়ের মোড়ক উন্মোচন
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্রিটিশ বিরোধী স্বদেশী আন্দোলন ও পাকিস্তান আন্দোলনে তাঁর ভূমিকা নিয়ে লেখক গবেষক আব্দুল মালিকের লেখা ” ব্রিটিশ বিরোধী স্বদেশী ও পাকিস্তান আন্দোলনে বঙ্গবন্ধু” বইয়ের মোড়ক গত ৬ রবিবার সন্ধ্যায় বাংলা একাডেমির একুশের বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যানে স্থাপিত মোড়ক উন্মোচন মঞ্চে উন্মোচন করা হয়। উক্ত মোড়ক উন্মোচন অনুস্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক গবেষক ড সেলু বাসিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কথা সাহিত্যিক ইসহাক খান, কবি ও ছড়াকার রেজা উদ্দিন স্টালিন, বিঞ্জান কবি হাসনাইন সাজ্জাদী, রাজনীতিবিদ আতাউল্লা খান, কবি শেখ এ সাঈদ ফারসী,সংগঠক শাহাদাত জয় প্রমুখ।
প্রধান অতিথি ডক্টর সেলু বাসিত তাঁর বক্তব্যে বলেন, বইটির লেখক আব্দুল মালিক বাঙালি জাতির মহান নেতা শেখ মুজিবুর রহমানের জীবনের প্রথম দিকের রাজনীতির যে পাঠ, পাঠককে উপহার দিয়েছেন সে জন্য তিনি ধন্যবাদ পাওয়ার যোগ্য। কারণ বঙ্গবন্ধুর প্রথম জীবনের বিশেষ করে কলকাতার ছাত্রজীবনের আন্দোলন সংগ্রাম নিয়ে লেখা বই বাজারে তেমন নেই।
বিশেষ অতিথির বক্তব্যে রেজা উদ্দিন স্টালিন বলেন, বঙ্গবন্ধুর রাজনীতি ও আন্দোলন সংগ্রাম সম্পর্কে পূর্ণ ভাবে জানতে হলে এই বইটি সকলের পড়া উচিত।
লেখক আব্দুল মালিক তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, বাংলাদেশের সুবর্ণজয়ন্তী মুজিববর্ষ উপলক্ষে বইটি প্রকাশ করতে পেরে নিজেকে ধন্য মনে করছেন। তিনি উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
বইটি প্রকাশ করেছে ছায়াবীথি প্রকাশনী। বইমেলায় ৫৬১-৫৬৪ নং স্টলে বইটি পাওয়া যাচ্ছে। বইটির মূল্য মাত্র ২০০/ টাকা।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়